এক্সপ্লোর

YouTube Channels Blocked: ভুয়ো ও দেশবিরোধী খবর দেখানোর অভিযোগ, আরও আটটি ইউটিউব চ্যানেল ব্লক করাল কেন্দ্র

I&B Ministry Order: ইউটিউব চ্যানেল ব্লক করা নিয়ে কেন্দ্রের যুক্তি, ‘অনলাইন দুনিয়ায় যাতে অকৃত্রিম, বিশ্বাসযোগ্য এবং সাবধানী খবর পরিবেশিত হয়, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

নয়াদিল্লি: ‘ভুয়ো’ এবং ‘দেশবিরোধী’ বিষয় দেখানোর অভিযোগে এ বার আটটি ইউটিউব চ্যানেল ব্লক করাল কেন্দ্রীয় সরকার (I&B Ministry Order)। এর মধ্যে সাতটি ভারতীয় চ্যানেল, একটি পাকিস্তানের। এ ছাড়াও, একটি ফেসবুক অ্যাাকউন্ট এবং ফেসবুকে লেখা দু’টি পোস্ট ব্লক করানো হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন ২০২১-এর আওতায় এমন পদক্ষেপ করা হয়েছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে কেন্দ্র। এই নিয়ে গতবছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ১০২টি ইউটিউব চ্যানেল বন্ধ করাল কেন্দ্র (YouTube Channels Blocked)।

ফের একাধিক ইউটিউব চ্যানেল ব্লক করাল কেন্দ্র

যে আটটি ইউটিউব চ্যানেল ব্লক করানো হয়েছে, সেগুলিতে মূলত খবর দেখানো হত। এর মধ্যে অন্যতম হল— ‘সব কুছ দেখো’। ওই চ্যানেলের গ্রাহক সংখ্যা ১৯ লক্ষ ৪০ হাজার প্রায়। তাদের ভিডিও দেখেছেন ৩৩ কোটির বেশি মানুষ। তালিকায় রয়েছে ‘লোকতন্ত্র টিভি’ও। তাদের ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করানো হয়েছে। এ ছাড়াও ব্লক করানো হয়েছে ‘ইউ অ্যান্ড ভি টিভি’, ‘এএম রিজভি’, ‘গৌরবশালী পবন মিথিলাঞ্চল’, ‘সি টপ ফিফথ’ এবং ‘সরকারি আপডেট’ চ্যানেল। সব মিলিয়ে এদের গ্রাহক সংখ্যা ছিল ৮৬ লক্ষ। ভিডিও দেখেছেন ১১৪ কোটি মানুষ। 

পাকিস্তানের যে চ্যানেলটিকে ব্লক করা হয়েছে, তার নাম ‘নিউজ কি দুনিয়া’। তাদের গ্রাহক সংখ্যা ১ লক্ষ। ভারতে এবং পাকিস্তানে কত মানুষ তাদের ভিডিও দেখেছেন, তা যদিও প্রকাশ করেনি কেন্দ্র।

আরও পড়ুন: Indian Railways: ভারতীয় রেলে সফরের জন্য ৫ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে টিকিট কাটার নিয়মগুলি জেনে নিন

ইউটিউব চ্যানেল ব্লক করা নিয়ে কেন্দ্র যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়, ‘ভুয়ো তথ্য তুলে ধরে এই চ্যানেলগুলি ভারতে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছিল। যেমন, ভারত সরকার কিছু ধর্মীয় নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে, ধর্মীয় উৎসব পালন নিষিদ্ধ করা হয়েছে, ভারতে ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। ভুয়ো এবং উত্তেজনামূলক থাম্বনেল বানিয়ে, খবরের চ্যানেলের প্রতীকীচিহ্ন এবং সঞ্চালকদের ছবি দিয়ে বিভ্রান্ত করা হয় দর্শকদের।‘ জম্মু-কাশ্মীরে সেনার আচরণও তাদের বিষয়বস্তু ছিল বলে জানানো হয়েছে। 

ইউটিউব চ্যানেল ব্লক করা নিয়ে কেন্দ্রের যুক্তি, ‘অনলাইন দুনিয়ায় যাতে অকৃত্রিম, বিশ্বাসযোগ্য এবং সাবধানী খবর পরিবেশিত হয়, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ভারতের অখণ্ডতা, সার্বভৌমিকতা, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং শৃঙ্খলা লঙ্ঘিত হওয়া রুখতেই এমন সিদ্ধান্ত’। 

মূলত ইউটিউবের নিউজ চ্যানেলগুলিই ব্লক করা হয়েছে

এর আগে, এ বছরই এপ্রিল মাসে ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করায় কেন্দ্র। তাদের ভিডিওয় ভারত সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হচ্ছিল বলে সেই সময়ও দাবি করা হয়। সেবার ১০ ভারতীয় এবং ছ’টি পাকিস্তানি চ্য়ানেল ব্লক করানো হয়। ৬৮ কোটির বেশি মানুষ ওই চ্যানেলগুলির ভিডিও দেখেছিছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget