এক্সপ্লোর

Indian Railways: ভারতীয় রেলে সফরের জন্য ৫ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে টিকিট কাটার নিয়মগুলি জেনে নিন

IRCTC Ticket Booking: ভারতীয় রেলে ৫ বছরের কম বয়সী বাচ্চাদের সফরের ক্ষেত্রে টিকিট কাটার কী নিয়ম রয়েছে দেখে নিন।

Indian Railways: বাচ্চাদের (Children) নিয়ে ট্রেনে যাতায়াতের সময় অভিভাবকদের মনে বাচ্চাদের টিকিট (Train Ticket) সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জাগে। কত বছর বয়স পর্যন্ত বাচ্চারা টিকিট (Indian Railways) ছাড়াই যাতায়াত করতে পারবে, কখন টিকিটের প্রয়োজন, সব নিয়েই থাকে বিভিন্ন প্রশ্ন। এর মধ্যেই সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের মাধ্যমে শোনা গিয়েছিল যে বাচ্চাদের টিকিটের ক্ষেত্রে ভারতীয় রেল নাকি নিয়মের পরিবর্তন করেছে। ওইসব রিপোর্টে বলা হয়েছিল এক থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্যেও নাকি টিকিট কাটতে হবে ট্রেনে চড়লে।

তবে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য সম্পূর্ণরূপে ভুল। ট্রেনে বাচ্চাদের টিকিটের ক্ষেত্রে নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি বলেই জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। সেখানে যাত্রীরা চাইলে তাঁদের ৫ বছর বয়সের কম বাচ্চাদের জন্য বার্থ বুকিংয়ের সুযোগ পাবেন। আলাদা বার্থ না চাইলে ব্যবস্থা রয়েছে আগের মতোই। অর্থাৎ ফ্রিতেই যাতায়াত করতে পারবে এক থেকে চার বছর বয়সী বাচ্চারা।

গত ৬ মার্চ, ২০২০ তারিখে রেলমন্ত্রকের একটি সার্কুলারে বলা হয়েছিল পাঁচ বছরের কম বয়সী বাচ্চারা বিনা খরচায় ভারতীয় রেলে সফর করতে পারবে। টিকিট কাটার কোনও প্রয়োজন নেই। তবে যদি আলাদা করে বার্থ বা চেয়ারকার ট্রেনের ক্ষেত্রে সিট নেওয়া হয় তাহলে টিকিট কাটতে হবে। অর্থাৎ বাচ্চার বয়স যদি ৫ বছরের কম হয় এবং তার জন্য আলাদা করে কোনও বার্থ বা সিট বুকিং করা না হয়, তাহলে বিনামূল্যেই বা টিকিট না কেটে অর্থাৎ টিকিট ছাড়া ভারতীয় রেলে সফরের সুযোগ পাবে তারা। তবে আলাদা করে বার্থ বা সিটের ব্যবস্থা করা হলে টিকিট কাটতে হবে।

সম্প্রতি ভারতীয় রেলের তরফে লখনউ মেলের এসি থার্ড বগি বা এসি ট্রিটায়ারে বাচ্চাদের জন্য আলাদা করে বেবি বার্থের আয়োজন করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সীদের জন্য এই বার্থের আয়োজন করা হয়েছে। ভারতীয় রেলের এই উদ্যোগ নেট দুনিয়ায় নেটিজনদের যথেষ্ট প্রশংসাও পেয়েছে। আপাতত ৫ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের জন্য ট্রেনে উঠলেই টিকিট কাটার নিয়ম চালু রয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সীদের ক্ষেত্রে একটা গোটা বার্থের জন্য বুকিং করলে পুরো টাকা লাগবে। যদি বার্থ ছাড়া বাচ্চার জন্য সিট নেওয়া হয় তাহলে অর্ধেক টাকা লাগবে। ১২ বছর বয়সের উর্দ্ধে যারা তাদের ক্ষেত্রে পুরো টাকা লাগবে।

আরও পড়ুন- এলআইসি-র বন্ধ পলিসি শুরু করতে পারবেন, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget