এক্সপ্লোর

IND vs PAK:পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, নির্দেশ আদিত্যনাথের

এর আগেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং বিভিন্ন ধারায় প্রায় ডজনখানেক মামলা দায়ের করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হবে। 

 

Lucknow News:  চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের কাছে হেরে গিয়েছে। ওই ম্যাচে ভারতের হারের পর যারা বাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানাল উত্তরপ্রদেশ সরকার।  রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।  উল্লেখ্য, এর আগেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং বিভিন্ন ধারায় প্রায় ডজনখানেক মামলা দায়ের করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হবে। 

জানা গেছে, এ ব্যাপারে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের কাছেই নির্দেশ পাঠানো হয়েছে।  নির্দেশে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে কোনও ঘচনা ঘটলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে হবে।  উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের হারের পর কিছু জায়গায় বাজি পুড়িয়ে উচ্ছ্বাস পালনের ঘটনা ঘটেছিল।  সেইসঙ্গে স্লোগানও দেওয়া হয়েছিল  বলে অভিযোগ। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে উত্তরপ্রদেশ সরকার। এ বিষয়ে প্রশাসনের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। উত্তরপ্রদেশের ডিজিপি মুকুল গয়াল কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

এই মামলায় ধৃতদের মধ্যে একজন বদায়ুঁর বাসিন্দা। গত ২৪ অক্টোবর  টি ২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের জয়ের পর ফেসবুক পাকিস্তানের সমর্থনে পোস্ট করেছিল।  সেখানে পাকিস্তানের পতাকার ছবি দেওয়া উল্লাস প্রকাশ করা হয়েছিল। অন্য একটি ঘটনায় বরেলি র দুই বাসিন্দার প্রতি অভিযোগ উঠেছিল যে,  তারা পাকিস্তানের সমর্থনবে তারা তাদের হোয়াটস্যাপ স্টেটাস দিয়েছিল। সীতাপুরের এক ব্যক্তিও হোয়াটস্যাপে এ ধরনের স্টেটাস দিয়েছিল বলে অভিযোগ। অন্য এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর তাকে গ্রেফতার করা হয়েছিল।

এদিকে, পাকিস্তানের  জয় 'উদযাপন' করার জন্য আটক হতে হয়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বহু ছাত্র, এমনকি শিক্ষককেও। এর আগে শ্রীনগরে মেডিক্যাল ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাও দায়ের হয়েছে।পাকিস্তানের হয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশের  একদিন পর ফের আরও ১২ জনকে আটক করা হয়।   জানা গেছে,  ৭ জনকে আটক করা হয়েছে, ৪ জনকে রাখা হয়েছে জেল হেফাজতে। তাদের মধ্যে তিন ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমনকী, উদয়পুরের একটি বেসরকারি স্কুল পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটের জন্য একজন শিক্ষককে বহিষ্কার করেছে। জম্মু-কাশ্মীর বিজেপির প্রধান রবিন্দর রায়না বলেছেন, "পুলিশ, সিআইডি এবং এনআইএ (যারা পাকিস্তানের বিজয় উদযাপন করেছে) এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তাঁদের সবাইকে জেলে পাঠানো হবে।"                         

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget