এক্সপ্লোর

স্বাধীন খলিস্তানের দাবিতে কানাডায় কট্টরপন্থী শিখ গোষ্ঠীর গণভোট নিয়ে কড়া প্রতিক্রিয়া মোদি সরকারের

কানাডা সরকার জানিয়ে দিয়েছে যে তারা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং কানাডায় দুটি অংশে অনুষ্ঠিত হওয়া এই তথাকথিত গণভোটকে স্বীকৃতি দেওয়া হবে না : অরিন্দম বাগচি

নয়াদিল্লি: কানাডার (Canada)  কট্টরপন্থী শিখ গোষ্ঠীর স্বাধীন ও সার্বভৌম খলিস্তান ( Khalistan ) রাষ্ট্রের দাবিতে গণভোটের আয়োজন নিয়ে আগেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। আবারও এই নিয়ে ভারত উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে। সেই সঙ্গে কানাডায় স্থিত কোনও গোষ্ঠীর ভারতবিরোধী কার্যকলাপ আটকানোর প্রতি জোর দিয়েছে ভারত। 

ভারতে এই শিখ গোষ্ঠী নিষিদ্ধ।  ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামে এই খলিস্তানপন্থী গোষ্ঠী  আগামী ৬ নভেম্বর অন্টারিওতে গণভোট করবে। সেই সঙ্গে জমায়েতেরও ডাক দিয়েছে। ভারত কানাডা সরকারের কাছে ওই গোষ্ঠীকে আইন করে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার আর্জি জানিয়েছে। 

কানাডায়  খলিস্তানপন্থীদের গণভোটের বিষয়ে  ভারতের বিদেশ মন্ত্রকের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমি মনে করি আমরা কয়েকবার আমাদের অবস্থান পরিষ্কার করেছি। ” তিনি আরও জানান, কানাডা সরকার জানিয়ে দিয়েছে যে তারা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং কানাডায় দুটি অংশে অনুষ্ঠিত হওয়া এই তথাকথিত গণভোটকে স্বীকৃতি দেওয়া হবে না।

কানাডার মাটি ব্যবহার করে ভারতের অখণ্ডতাকে নষ্ট করার চেষ্টা শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা, এমনটাই মনে করে ভারত সরকার। কানাডার প্রধানমন্ত্রীকে এই বিষয়ে আগেই একটি কূটনৈতিক সতর্কবার্তা (ডিমার্শ) পাঠানো হয়। অরিন্দম বাগচি আরও বলেন, “এখানে কানাডিয়ান হাইকমিশনার এবং তাদের উপ বিদেশমন্ত্রী এই সপ্তাহের শুরুতে পৃথক বিবৃতিতে এই দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন। যাইহোক, আমি পূর্বে যা বলেছিলাম তা আবারও বলছি,  আমরা এই ঘটনাটিকে গভীরভাবে আপত্তিকর বলে মনে করি । চরমপন্থী মনোভাবাপন্নদের দ্বারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এই কাজকর্ম যদি বন্ধু-দেশে সংগটিত হতে দেওয়া হয়,তা অত্যন্ত আপত্তিকর বলে আমি মনে করি এবং আপনারা সকলেই এদের হিংসার ইতিহাস সম্পর্কে অবগত । "

প্রসঙ্গত উল্লেখ্য, এসএফজে-কে ‘আন’ল’ফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট’ (ইউএপিএ)-এর আওতায় ২০১৯ সালের জুলাই মাসে  নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prahlad Joshi : ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
Dharmendra Pradhan : ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
Dharmendra Pradhan Resignation Live : ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি
Dharmendra Pradhan Resigns : 'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত
'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত

ভিডিও

BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget