এক্সপ্লোর

MiG-21 Aircraft Crashed: পঞ্জাবে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বাইসন বিমান, মৃত্যু পাইলটের

বৃহস্পতিবার গভীর রাতে নিয়মমাফিক উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে

চণ্ডীগড়: ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। পঞ্জাবের মোগার কাছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নিয়মমাফিক উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

পাইলটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বায়ুসেনা। একইসঙ্গে নিহতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে, এই ঘটনার কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের গ্বালিয়রে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার মিগ-২১ প্রশিক্ষণ যুদ্ধবিমান। সেক্ষেত্রে প্রাণে রক্ষা পান দুই পাইলট। 

বায়ুসেনার তরফে জানানো হয়, নিয়মমাফিক উড়ানে বের হয়েছিল বিমানটি। দুই পাইলট-- একজন গ্রুপ ক্যাপ্টেন ও অপরজন স্কোয়াড্রন লিডার পদমর্যাদার-- দুজনই ভেঙে পড়ার আগেই বিমান থেকে লাফ দেন। দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তার আগে, মিগ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল ওই বছরের ফেব্রুয়ারি মাসে। ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার সঙ্গে মাঝ-আকাশে ডগ-ফাইটের সময় দুর্ঘটনায় ধ্বংস হয় কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ বিমান।

প্রসঙ্গত, চার দশক আগে দেশের বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল রুশ-নির্মিত মিগ বিমানগুলি। যদিও একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে চলেছে বিমানগুলি। বর্তমানে একটিমাত্র স্কোয়াড্রন (১৭টি বিমান) অবশিষ্ট রয়েছে। আগামী ১-২ বছরের মধ্যে সবকটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা।

অন্যদিকে, গত বছরের নভেম্বর মাসে প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ে ভারতীয় নৌসেনার মিগ-২৯ বিমান। ওই ঘটনার পর সেদিনই এক বিমান চালকের দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আরেকজন। ১১ দিন পর উদ্ধার হয় দ্বিতীয় চালকের দেহ। 

তার আগে ২০১৯ সালে নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন মিগ-২৯কে ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি। তার আগে ২০১৮ সালে মিগ-২৯কে রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণে বেঁচে যান পাইলট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget