এক্সপ্লোর

Jammu-Kashmir: বড় সাফল্য পুলিশের, কাশ্মীরে দুটি জঙ্গি মডিউলের পর্দাফাঁস, গ্রেফতার ১১

Jammu-Kashmir: পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছে যে, তারা জইশ-ই-মহম্মদের সদস্য এবং পাকিস্তানে থাকা পাণ্ডাদের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক রয়েছে।

 শ্রীনগর (জম্মু ও কাশ্মীর):  জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি-দমন অভিযানে বড়সড় সাফল্য পুলিশের। ১১ জনকে গ্রেফতার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের দুটি জঙ্গি মডিউলের পর্দাফাঁস করল পুলিশ। পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন যে, হাতিয়ার ও গোলাবারুদ সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ওই মুখপাত্র জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ অনন্তনাগের শ্রীগুফওয়াড়, বিজবেহরা এলাকা ও অন্যান্য স্থানে গড়ে ওঠা চৌকিগুলিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ছক কষেছে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছে যে, তারা জইশ-ই-মহম্মদের সদস্য এবং পাকিস্তানে থাকা পাণ্ডাদের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক রয়েছে। তাদের নির্দেশেই তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ছক কষেছিল। পুলিশের এই মুখপাত্র আরও জানিয়েছেন, বিজবেহরা এলাকায় ছয় জঙ্গিকে গ্রেফতার করে অন্য এক জঙ্গি মডিউলের পর্দাফাঁস করেছিল।

উল্লেখ্য, এর আগে শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় মাদক দ্রব্য-জঙ্গি মডিউলের পর্দাফাঁস করা হয়েছিল। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে ১৮ কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন যে, বসগ্রানের দিকে দাচি এলাকায় টহলদারির সময়  দাচি-গামী সড়কে দুটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের।  দুটি গাড়ির চালকও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের আটক করা হয়।  ধৃত দুজন হল উরির জওদা কমালকোট তহসিলের বাসিন্দা মহম্মদ সাবির- বরওয়াল ও সোপোরের রেওয়ান সাফিয়াবাদ। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে একটি থেকে তিন ও অন্য গাড়ি থেকে পাঁচ প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করা হয়। ওই মুখপাত্র জানিয়েছেন, সব মিলিয়ে আটটি প্যাকেট থেকে প্রায় নয় কিলোগ্রাম নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কালো বাজারে এই নিষিদ্ধ সামগ্রীর মূল্য প্রায় ১৮ কোটি টাকা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
Prahlad Joshi : ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
Dharmendra Pradhan : ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget