এক্সপ্লোর

Kashi Vishwanath : ঠিক কীভাবে বদলে গিয়েছে কাশী বিশ্বনাথের মন্দির ? পড়ুুন এক্সক্লুসিভ রিপোর্ট

Kashi Vishwanath : বাঙালির সঙ্গে এই কাশীর যোগও বহু কালের! আবহমান কাল ধরে ভারতীয় ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য সবকিছুর পীঠস্থান।

সঞ্চয়ন মিত্র, বারাণসী : কাশীর (Kashi )চেহারা আগে ছিল অন্যরকম। এমনকী কাশী বিশ্বনাথ দর্শনে আসা পুণ্যার্থীদেরও মন্দিরে (Kashi Vishwanath) ঢোকার জন্য আগে ঘণ্টার পর ঘণ্টা এই সরুগুলির মধ্যে দিয়েই লাইন করে এগোতে হত! কিন্তু এখন আমূল বদলে গিয়েছে মন্দির চত্বর। এখন ঘাট থেকে সরাসরি মন্দির দেখা যাবে। বর্তমানে গঙ্গার ওপর থেকে সরাসরি মন্দিরে প্রবেশের রাস্তা ( Kashi Vishwanath Corridor ) তৈরি হচ্ছে।

এখন গঙ্গার ঘাট থেকেই দেখা মেলে কাশী বিশ্বনাথের মন্দিরের চূড়ার। এতদিন মন্দিরের বাইরে থেকে চূড়া দেখা যেত না। কিন্তু এখন যেভাবে তৈরি হয়েছে, তাতে গঙ্গার ঘাট থেকে কাশীবিশ্বনাথের চূড়া দেখা যাচ্ছে। পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের আয়তন ছিল ২ হাজার বর্গমিটারের মতো। পুনর্গঠনের পর যা বেড়ে গিয়েছে প্রায় ২৫ গুণ!

আরও পড়ুন :

' কাশী পৃথিবীর কোনও অংশ নয়, এটিকে শিব ত্রিশূলে ধারণ করে রেখেছেন' পড়ুন বারাণসী নিয়ে নানা কিংবদন্তী

বর্তমানে এই যে মূল মন্দির, তার সঙ্গে সঙ্গে আশেপাশের বেশকিছু বাড়ি ও মন্দির অধিগ্রহণ করে নিয়েছে সরকার। এখন কাশীতে পা দিলে মনে হবে, যেন রাজসূয় যজ্ঞ চলছে! মন্দির ঘিরে যে বিশাল কর্মযজ্ঞ, তার পরিচয় পাওয়া যায় পিছনের দিকে এলে। কাশী বিশ্বনাথ মন্দিরের পুনর্গঠনের জন্য যেসব দোকান ভাঙা পড়েছে, তার মধ্যে ছিল নন্দলাল কেশরীর প্রসাধন সামগ্রীর দোকানও! তিন বছর আগে যা ভাঙা পড়ে। সরকার থেকে আর্থিক সাহায্যও পেয়েছেন। এখন মন্দিরের সামনের দিকে নতুন দোকান করেছেন। 

পাশেই জনার্দন গিরির দোকান। তবে তাঁর দোকানটি ভাঙা পড়েনি। তাঁর দোকানের গা ছুঁয়েই চলে গিয়েছে নতুন মন্দিরের দেওয়াল। কাশী বিশ্বনাথ পুনর্গঠনের জন্য বেশকিছু বাড়ি, দোকান ভাঙা পড়েছে, তাই-ই নয়, একাধিক মন্দিরও সরিয়ে ফেলা হয়েছে, পরে সেগুলি ফের পুনঃপ্রতিষ্ঠাও করা হয়েছে। মন্দির চত্বরেই এতখানি বদল! যাঁরা আগেও কাশী বিশ্বনাথ দর্শন করেছেন, এখন সেই পুণ্যার্থীরা মন্দিরের ভিতরে ঢুকলে অবাক হয়ে যাবেন! গোটা মন্দিরের খোলনলচেই যেন বদলে দেওয়া হয়েছে। একেবারে নতুনরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। 

আগে গঙ্গার ধার থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের কোনও রাস্তা সেভাবে ছিল না। পুণ্যার্থীদের গঙ্গায় স্নান সেরে, গঙ্গার জল নিয়ে অপরিসর গলি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হত। কিন্তু এখন ললিতা ঘাট থেকে সরাসরি ঢোকা যাবে মন্দিরে। 

কাশী বিশ্বনাথ মন্দির চত্বরেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। কথিত আছে, এখানে পুজো দিলে সেই ভক্তের কোনওদিন অন্নের অভাব হয় না! স্বয়ং শিব তাঁর ওপর প্রসন্ন হন। এখানেই দেবী অন্নপূর্ণার পাশে আরেকটি ছোট মূর্তি রয়েছে। বলা হয়, এটিই নাকি ৮-১০ বছর আগে বিদেশে পাচার হয়ে গিয়েছিল। তারপর বিদেশ থেকে এনে এটিকে ফের পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget