এক্সপ্লোর

Kedarnath yatra : ভাবাচ্ছে ২০১৩ র ধ্বংসলীলা, প্রবল বৃষ্টি নামতেই কেদারনাথ যাত্রা নিয়ে এই সিদ্ধান্ত

Kedarnath yatra suspended : প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই অ্যাদ্দিন চলছিল কেদার দর্শন। তবে আর ঝুঁকি নিতে পারছে না প্রশাসন।কেদারনাথ যাত্রা  স্থগিত রাখার সিদ্ধান্ত ।

নয়াদিল্লি : শুরু হয়েছে প্রবল বৃষ্টি ( Heavy Rain )। ঝুঁকি না নিয়ে কেদারনাথ যাত্রা (The Kedarnath yatra )  স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। গৌরীকুণ্ড ও কেদারের মাঝে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু দর্শনার্থী।

ভাবাচ্ছে ২০১৩ র মেঘ ভাঙা বৃষ্টির স্মৃতি (2013 Kedarnath deluge tragedy)

কেদারনাথ মন্দিরের চূড়া ঢেকেছে মেঘে। যেন সেখানে দিনেই নেমেছে সন্ধে। সঙ্গে ভারী বৃষ্টি চলছেই। মেঘ-কুয়াশায় ঢাকা পড়েছে কেদারনাথ মন্দির। রুদ্রপ্রয়াগেও ( Rudraprayag) চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই অ্যাদ্দিন চলছিল কেদার দর্শন। তবে আর ঝুঁকি নিতে পারছে না প্রশাসন। কারণ বারবার ভয় ধরাচ্ছে ৯ বছর আগের স্মৃতি। সেবার টানা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হয়ে পড়ে কেদারনাথ ৷ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় মন্দির লাগোয়া সবকিছু ৷ কোদারনাথ মন্দিরের চারপাশের দোকান, পূণ্যার্থীদের থাকার জায়গা সবই জলের তোড়ে ভেসে যায় ৷ বছরের বেশিরভাগ সময় যে জায়গা ভক্তদের ভিড়ে সদাই গমগম করে সেই জায়গায় দেখা গিয়েছিল শুধুই ধ্বংসের ছবি ৷ সেই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা উত্তরাখণ্ড৷ মন্দাকিনীর তোড়ে সবকিছু ভেসে গেলেও অক্ষত ছিল কেদারনাথ মন্দির৷  শুধু কেদারনাথের মৃত্যু হয় কমপক্ষে ৪০০জনের৷

২০১৩-র প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদ জায়গায় থেকে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। কেদারনাথ দর্শন করে ফেরা পুণ্যার্থীদেরও আটকে দেওয়া হয়েছে। 

চারধামের এক ধাম
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ের কোলে ছোট্ট শহর কেদারনাথ৷ ১১ হাজার ৭৫৯ ফুট উঁচু উপত্যকায় রয়েছে কেদারনাথ মন্দির৷ চারধামের এক ধাম৷ পাশ দিয়ে বয়ে গিয়েছে মন্দাকিনী৷ প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির। নিয়ম মতো ছ’মাস পর খোলে মন্দিরের দরজা। এবারও তার অন্যথা হয়নি। বরং করোনা ভয় কাটিয়ে অনেকটা সাহস পেয়ে এবার ভিড় জমান ভক্তরা অক্ষয়তৃতীয়ার পর থেকেই। 

 

সেরা শিরোনাম

Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget