এক্সপ্লোর

Public Service Commission : ছেলেকে বইমুখী করতে শুরু করেছিলেন পড়া, একসঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় পাস মা-ছেলে

মালাপ্পুরমের এই ৪২ বছরের মহিলা ও তাঁর ২৪ এর ছেলের জীবনে সাফল্য এল একসঙ্গে।

নয়াদিল্লি : শিক্ষার কোনও বয়স হয় না, বয়স হয় না স্বপ্নপূরণের। মা - বাবা অনেক সময় নিজের স্বপ্নপূরণ করতে চান সন্তানের মাধ্যমে। এই মা স্বপ্নপূরণ করলেন সন্তানের হাতে হাত রেখে। একসঙ্গে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে উদাহরণ সৃষ্টি করলেন কেরলের মালাপ্পুরমের এই মহিলা। 

মালাপ্পুরমের এই ৪২ বছরের মহিলা ও তাঁর ২৪ এর ছেলের জীবনে সাফল্য এল একসঙ্গে। একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হলেন তাঁরা। পাস করলেন  পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষা। স্বপ্ন ছুঁলেন মায়ে-পোয়ে মিলে। খবরটি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

একসঙ্গে কোচিং ক্লাসে যেতেন মা-ছেলে 
সংবাদ সংস্থাকে ওই মহিলার ছেলে বিবেক জানিয়েছেন, " আমরা এক সঙ্গে কোচিং ক্লাসে যেতাম। আমার মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন এবং আমার বাবা আমাদের জন্য সমস্ত সুবিধার ব্যবস্থা করেছিলেন। আমরা  শিক্ষকদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমরা দুজনেই একসঙ্গে পড়াশোনা করেছি কিন্তু কখনও ভাবিনি যে আমরা একসঙ্গেই সাফল্য পাব। আমরা দুজনেই খুব খুশি" ।

 

সরকারি চাকরি করতে তৈরি কীভাবে
বিবেক যখন  ক্লাস টেন-এ পড়তেন, মা বিন্দু তাঁকে উত্সাহিত করার জন্য পড়াশোনা শুরু করেন। এই করতে করতেই মা উৎসাহ পেয়ে যান। কেরল পিএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার কথা ভাবেন তিনি। নয় বছর ধরে করেন প্রস্তুতি। তারপর  তিনি এবং তাঁর ছেলে হাতে হাত রেখে পরীক্ষায় পাশ করেন। এখন তাঁরা একটি সরকারি চাকরি করতে তৈরি!

বিন্দু লোয়ার ডিভিশনাল ক্লার্ক (এলডিসি) পরীক্ষায় ৩৮  নম্বর পেয়ে পাস করেছেন।  ছেলে ৯২ Rank  পেয়েছেন  লাস্ট গ্রেড সার্ভেন্টস (এলজিএস) পরীক্ষায়। তিনবার প্রচেষ্টার পর, বিন্দুর চতুর্থ প্রচেষ্টা সফল হয়েছে।

বিন্দু গত ১০  বছর ধরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষকতা করেছেন। তিনি বলেন যে তাঁর বন্ধুরা, তাঁর ছেলে এবং তাঁর কোচিং সেন্টারের প্রশিক্ষকরা বরাবর উৎসাহ জুগিয়েছেন।  তিনি দাবি করেন, একটানা পড়াশোনা করেননি। পরীক্ষার ছয় মাস আগে থেকে জোরকদমে পড়াশোনা শুরু করেন। তারপর, তিন বছর পর পরের রাউন্ডের পরীক্ষার ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি বিরতি নিতেন।

তিনি মনে করেন, কীভাবে কঠোর পরিশ্রম হাতেনাতে ফল দেয়, তিনিই তাঁর উদাহরণ। প্রসঙ্গত উল্লেখ্য, কেরলে স্ট্রিম-২ পদের বয়সসীমা ৪০, তবে নির্দিষ্ট বিভাগের জন্য কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য  শিথিলতা আছে তিন বছরের , তফসিলি জাতি, উপজাতি এবং বিধবাদের জন্য,  পাঁচ বছরের জন্য বয়সসীমা শিথিল করা হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget