এক্সপ্লোর

Ludhiyana Court Blast : লুধিয়ানা আদালতের চারতলায় বিস্ফোরণ, অন্তত একজনের মৃত্যু

Ludhiyana Blast : আদালত চত্বর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। 

লুধিয়ানা : রোহিণী আদালতের পর এবার লুধিয়ানা আদালত (Blast in Ludhiana) । লুধিয়ানা আদালতের চারতলায় বিস্ফোরণ। ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত বেশ কয়েকজন। আদালত ( Ludhiana court) চত্বর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। 

পুলিশ এলাকাটি  ঘিরে রেখেছে। দমকল বাহিনী ঘটনাস্থলে রয়েছে। এলাকায় বিস্ফোরণের শব্দ শুনে আদালতের বাইরে ভিড় জমে যায়। ঘটনাস্থল থেকে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছএ, যে ছয়তলা ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। 

বোমা বিস্ফোরণে বাথরুমের দেয়াল ভেঙে - গুঁড়িয়ে যায়, জানালার কাঁচও ভেঙে যায়। বৃহস্পতিবার আইনজীবীদের ধর্মঘট ছিল । তাই, বিস্ফোরণের সময় আদালত কমপ্লেক্সে মাত্র কয়েকজনই ছিলেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত ৯ ডিসেম্বর,  দিল্লির রোহিণী আদালতে ( Rohini court) কোর্টরুমে বিস্ফোরণ হয়। বোমা ফেটে জখম হন এক কনস্টেবল। সকাল ১০টা ৪০ মিনিটে এজলাসের ভিতর বিস্ফোরণ হয়। পরিত্যক্ত ল্যাপটপ ব্যাগের মধ্যে টিফিন কৌটোয় রাখা ছিল সাদা পাউডার জাতীয় বিস্ফোরক। বিস্ফোরণ ঘটাতে আইইডি-র ব্যবহার হয়েছিল।বিস্ফোরণের খবর পেয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG, ফরেনসিক দল ও দমকল দ্রুত ঘটনাস্থলে যায়। আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়।  বিস্ফোরণের জেরে সেদিন বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম।

এরপরে ২০ ডিসেম্বর পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা  করেন রোহিণী আদালতে বিস্ফোরণকাণ্ডে ধৃত অভিযুক্ত।  বিস্ফোরণকাণ্ডে শুক্রবার ডিআরডিও-র বিজ্ঞানী ভারতভূষণ কাটারিয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় বয়ান বদল করে বিভ্রান্ত করার চেষ্টা করেন ওই বিজ্ঞানী। তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের সূত্রে দাবি করা হয়। তারপর তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। 

ঘটনাটি লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে, পুলিশের ডেপুটি কমিশনারের অফিসের খুব কাছে , এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও আদালত কমপ্লেক্সে কীভাবে বিস্ফোরক ঢুকল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adulterated Saunf: হেঁশেলে বিষ ঢোকাচ্ছি আমরা? এবার রং করা, ভেজাল মৌরি উদ্ধার, একেবারে ৩৫০০ কেজি, ভিডিও ভাইরাল
হেঁশেলে বিষ ঢোকাচ্ছি আমরা? এবার রং করা, ভেজাল মৌরি উদ্ধার, একেবারে ৩৫০০ কেজি, ভিডিও ভাইরাল
CJP News: দেশের জন্য ‘বিপজ্জনক’! ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও
দেশের জন্য ‘বিপজ্জনক’! ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও
Thalapathy Vijay: ‘এই জন্যই কি পরিবর্তন চেয়েছিলাম?’ একরত্তি মেয়েকে নির্যাতন করে খুন, প্রশ্নের মুখে ‘থলপতি’ বিজয়ের সরকার
‘এই জন্যই কি পরিবর্তন চেয়েছিলাম?’ একরত্তি মেয়েকে নির্যাতন করে খুন, প্রশ্নের মুখে ‘থলপতি’ বিজয়ের সরকার
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget