এক্সপ্লোর

Moderna on Vaccine: সরাসরি রাজ্যকে দেওয়া যাবে না ভ্যাকসিন, পঞ্জাবের টিকা প্রশ্নে বার্তা মর্ডানার

প্রশ্ন উঠছে কেন্দ্র আলাদা করে রাজ্যগুলিকে টিকা কেনার ছাড় দেওয়ার পর কী তাদের মধ্যস্থতা করতেও নামতে হবে।

চণ্ডীগড়: সরাসরি রাজ্যের কাছে পাঠানো যাবে না ভ্যাকসিন, অফিশিয়াল পলিসি অনুযায়ী তারা শুধুমাত্র ভারত সরকারকেই টিকা দেবে। পঞ্জাব সরকারকে এমনই উত্তর দিয়েছে মর্ডানা। ভ্যাকসিন ভোগান্তির জেরে ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মর্ডানা ও স্পুটনিক ভি-র কাছে সরাসরি রাজ্যের জন্য ভ্যাকসিন কেনার দাবি পাঠিয়েছিল পঞ্জাব সরকার। কিন্তু অমরিন্দর সিংহের সরকারকে চমকে দিয়ে সরাসরি টিকা পাঠানোর বিষয়টি নাকচ করে তাদের উত্তর পাঠিয়েছে মার্কিন টিকা প্রস্তুতকারী সংস্থা মর্ডানা। বাকি অন্য কোনও সংস্থার পক্ষ থেকে এখনও তাদের কাছে উত্তর এসে পৌঁছয়নি বলেই জানাচ্ছে পঞ্জাব সরকার।

দেশের প্রথম থেকেই সমস্ত রাজ্য়ের ভ্যাকসিন বন্টন কেন্দ্রের মাধ্যমে হলেও বর্তমান পরিস্থিতিতে সেই নিয়ম বদলেছে। কেন্দ্র নিজে থেকে যেমন ভারতে প্রস্তুত দুটি ভ্যাকসিনের বাইরে অন্য স্বীকৃতিপ্রাপ্ত ভ্যাকসিন দেশে আনানোর চেষ্টা করছে, তেমনই সব রাজ্যকেও ছাড় দেওয়া হয়েছে সেই পতে হাঁটার। টিকা না পেয়ে কার্যত রোজই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে একাধিক রাজ্য। এই অবস্থায় যদিও তারা গ্লোবাল টেন্ডার ডেকে ভ্যাকসিন ভোগান্তি দূর করার পথেও হাঁটতে চলেছে। যে রাস্তায় রয়েছে পঞ্জাবও।

কিন্তু পঞ্জাব সরকারের কাছে মর্ডানার যে উত্তর এসে পৌঁছেছে তাতে অবশ্য চিন্তার মেঘ বাড়ছে। কারণ অফিশিয়াল পলিসির জেরে যদি সরাসরি কোনও রাজ্যের কাছে ভ্যাকসিন না পাঠানো যায়, তাহলে গোটা প্রক্রিয়াটাই ফের কেঁচে গন্ডুষ করতে হবে। আর যার জেরে ফের একবার প্রশ্নের মুখে পড়বে সব রাজ্যের আলাদা করে টিকা নেওয়ার প্রক্রিয়া। এই অবস্থায় তাই কেন্দ্র রাজ্যগুলিকে আলাদা করে ভ্যাকসিন নেওয়ার কথা বললেই শুধু হবে না, তাদেরকে বিভিন্ন টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও এই ব্যাপারে মধ্যস্থতা করতে হবে।

এদিকে পঞ্জাবের টিকাকরণের কাজ সামলানোর দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার বিকাশ গর্গ জানিয়েছেন, গত তিনদিন ধরে ভ্যাকসিন না থাকার জেরে একাধিক জায়গায় ৪৫ অনূর্ধ্বদের টিকাকরণের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পঞ্জাব সরকার। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Supreme Court: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget