এক্সপ্লোর

Nagaland Violence : নাগাল্যান্ডে নারকীয়! আজ যাচ্ছে সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

Nagaland Violence : কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর।

নয়াদিল্লি : নাগাল্যান্ডে ( Nagaland ) যাচ্ছে তৃণমূলের (TMC)প্রতিনিধিদল। গতকালই ঘটনার কড়া নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নাগাল্যান্ডে যাচ্ছে। দলে রয়েছেন আরও তিন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, অপরূপা পোদ্দার ও মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব। মন জেলার ওটিং-এ গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা।

সেনার গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। ঘটনার সঠিক তদন্ত ও নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী। ফের রক্তাক্ত উত্তর-পূর্ব! এবার নাগাল্যান্ড!

আরও পড়ুন :

খনির কাজ সেরে ফিরছিলেন, জঙ্গি সন্দেহে ১৩ গ্রামবাসীকে গুলি করে মারার অভিযোগ নাগাল্যান্ডে


জঙ্গি সন্দেহে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলিবৃষ্টি! নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৪ জন গ্রামবাসী! মৃত্যু হল এক জওয়ানেরও। দুঃখ প্রকাশ করল অসম রাইফেলস কর্তৃপক্ষ!

নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের টিরু গ্রাম। একেবারে মায়ানমার সীমান্ত ঘেঁষা। ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। কিন্তু অনুপ্রবেশকারী রুখতে গিয়েই শনিবার রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা! 

স্থানীয় সূত্রের দাবি, কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর।

তারপরই উত্তাল হয়ে ওঠে এলাকা। অসম রাইফেলসের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। মৃত্যু হয় এক জওয়ানের। বাইট - টোখিহো ইয়েপথমি, NDPP সাংসদ, নাগাল্যান্ড

ঘটনার জেরে রবিবার দিনভর অশান্তি চলে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায়। নিরীহ গ্রামবাসীদের প্রাণহানির প্রতিবাদে রাস্তায় নামে উত্তেজিত জনতা। মন জেলায় অসম রাইফেলসের ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে।

অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অশান্তি যাতে না ছাড়ায় সে জন্য মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। SIT গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। শনিবারের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে অসম রাইফেলস বিবৃতি দিয়ে জানায়, গোয়েন্দা সূত্রে টিরু গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই চলে অভিযান। এমন ঘটনা গভীর দুঃখের।  

মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্তরা যাতে সুবিচার পান, তা নিশ্চিত করতে হবে।
পরে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করেন, রাজ্য সরকার সিট গঠন করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত হবে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা দেখা হবে।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget