এক্সপ্লোর

Nagaland : খনির কাজ সেরে ফিরছিলেন, জঙ্গি সন্দেহে ১৩ গ্রামবাসীকে গুলি করে মারার অভিযোগ নাগাল্যান্ডে

civilians were killed : ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও

মন (নাগাল্যান্ড) : প্রতি সপ্তাহের মতোই পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য ফিরছিলেন। কিন্তু, এভাবে মৃত্যু ঘনিয়ে আসবে তা তাঁরা ভাবেননি ! নিরাপত্তাবাহিনীর অতর্কিতে অভিযানে মৃত্যু ১৩ জনের। আহত ১১। নাগাল্যান্ডের মন জেলার ঘটনা। 

শনিবার সন্ধেয় কয়লা খনি থেকে পিকআপ ট্রাকে বাড়ি ফিরছিলেন কয়েকজন মজুর । তাঁদের জঙ্গি ভেবে ভুল করে প্যারা কম্যান্ডো। আচমকা হামলা চালায়। কোন্যাক(আদিবাসী) নেতৃত্ব জানিয়েছেন, শনিবার সন্ধ্যাতেই মারা যান ছয় জন। রবিবার সকালে মারা যান আরও সাত জন।

এদিকে অসম রাইফেলসের জওয়ানদের ওপরে পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। উত্তেজিত জনতা জওয়ানদের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, জঙ্গি সন্দেহে কয়েকজন গ্রামবাসীকে দেখে গুলি চালায় অসম রাইফেলস।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। ট্যুইটে এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা আদিবাসী সম্প্রদায়ের এক নেতা বলেন, মোট ১৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত ১১। এর পাশাপাশি নিখোঁজ দুই জন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদি বিচার না মেলে, তাহলে মৃতদেহ নেবে না পরিবারগুলি। আমরা সব জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে যাব।

এদিকে ঘটনার পর মন জেলা সদরে মৃতদেহগুলি আনার উদ্যোগ নেওয়া হয়। যদিও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। কোন্যাকের এক নেতা বলেন, নিহতদের গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে কয়লাখনি। প্রতি শনিবার তাঁরা বাড়ি ফেরেন। রবিবারটা পরিবারের সঙ্গে কাটান। সোমবার সকালে তাঁরা কাজে যোগ দেন। 

এদিকে ঘটনার প্রতিবাদে বাৎসরিক হর্নবিল উৎসব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দ্য ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন। উল্লেখ্য, রাজধানী কোহিমার কাছে কিসামা গ্রামে এই উৎসব চলছএ। এই ENPO ছটি আদিবাসী সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে। এই এলাকায় রক্তপাতের বিরুদ্ধে এর আগেই এই সংগঠনের তরফে রেজ্যুলিউশন গ্রহণ করা হয়েছে। এক কোন্যাক নেতার প্রশ্ন, "যখন আমাদের লোকেদের খুন করা হচ্ছে তখন আমরা কী করে উৎসবে নাচতে পারি ? "

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget