এক্সপ্লোর

UGC NET:ইউজিসি-নেটের প্রথম দফার নির্ঘণ্ট প্রকাশ এনটিএ-র

UGC NET First Phase Schedule: ২০২১-র ডিসেম্বর এবং ২০২২-র জুনের মেয়াদ মিলিয়ে ইউজিসি-নেট পরীক্ষার নতুন নির্ঘণ্ট ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার প্রথম দফার নির্ঘণ্ট দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ২০২১-র ডিসেম্বর এবং ২০২২-র জুনের মেয়াদ মিলিয়ে ইউজিসি-নেট (ugc net) পরীক্ষার নতুন নির্ঘণ্ট ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (nta)। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার প্রথম দফার নির্ঘণ্ট (schedule) দেওয়া হয়েছে। পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি (cbt) মোডে হওয়ার কথা।

কবে কী পরীক্ষা?

   নতুন নির্ঘণ্ট অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যোগ্যতা বিচারের জন্য ৯, ১১ এবং ১২ জুলাই ইউজিসি-নেট পরীক্ষা নেবে এনটিএ। পরীক্ষা হবে ১২, ১৩ এবং ১৪ অগস্টও। এর মধ্যে ৯ জুলাই মোট ২৫টি বিষয়ে পরীক্ষার হওয়ার কথা। ৫টি বিষয়ে পরীক্ষা হবে ১১ জুলাই। আর ১২ জুলাই ৪ বিষয়ে পরীক্ষা নেবে এনটিএ । ৯ জুলাই যাঁদের পরীক্ষা, সেই পরীক্ষার্থীদের কোনও শহরে সিট পড়বে সেটি আজ সাইটে জানানো হয়েছে। 

নজর থাকুক সাইটে 

    জুলাইয়ের তিন দিন পরীক্ষার পর যে বিষয়গুলি বাকি থাকবে, আগামী ১২, ১৩ এবং ১৪ অগস্ট সেগুলির উপর পরীক্ষা নেওয়া হবে। তবে কোন দিন কোন বিষয়ে পরীক্ষা হবে, সেটা পরে জানানো হবে। সেগুলির সময়সূচিও পরবর্তীকালে ঘোষণা করবেন কর্তৃপক্ষ। এ জন্য পরীক্ষার্থীদের ugcnet.nta.nic.in এবং nta.nic.in ওয়েবসাইটদুটিতে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। আপাতত কর্তৃপক্ষ জানিয়েছেন, ৯, ১০ এবং ১১ জুলাইয়ে যাঁদের পরীক্ষা হওয়ার কথা তাঁদের অ্যাডমিট কার্ড  শীঘ্রই সাইটে দিয়ে দেওয়া হবে। তাই সাইটটি যেন ভালো করে নজরে রাখেন পরীক্ষার্থীরা। 

 প্রসঙ্গত, কোভিড-১৯-র কারণে ২০২১-র ডিসেম্বরের ইউজিসি নেট পিছিয়ে গিয়েছিল যার ধাক্কা লাগে ২০২২-র জুনের নেটে। পরীক্ষাসূচি যাতে নিয়মিত করা যায় সেই জন্য দুটি মেয়াদ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। তার পরে আজকের নতুন নির্ঘণ্ট।  

আরও পড়ুন:পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে বড় আবাসনগুলিকে! সিদ্ধান্ত কলকাতা পুরসভার

 

সেরা শিরোনাম

Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget