এক্সপ্লোর

Omicron in Gujarat:এবার গুজরাতে মিলল প্রথম ওমিক্রন আক্রান্তর হদিশ

Omicron variant in Gujarat: সংবাদসংস্থা জানিয়েছে যে, জিম্বাবোয়ে থেকে আসা এক ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাঁর নমুনা পুনেতে পাঠানো হয়েছে।রাজ্যে এই প্রথম ওমিক্রন আক্রান্তর হদিশ মিলল।

আমেদাবাদ: এবার গুজরাতে সন্ধান মিলল করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের।  রাজ্যে এই প্রথম ওমিক্রন আক্রান্তর হদিশ মিলল। রাজ্যের স্বাস্থ্য দফতরকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে যে, জিম্বাবোয়ে থেকে আসা এক ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাঁর নমুনা পুনেতে পাঠানো হয়েছে।

এর আগে ভারতে দুজন করোনার নয়া ধরন ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে। তাঁদের মধ্যে একজন কর্ণাটকের বেঙ্গালুরুর এক চিকিৎসক। তিনি আগেই করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। তাঁর কোনও ভ্রমণের ইতিহাসও নেই। ৪৬ বছরের ওই চিকিৎসকের জ্বর ও গায়ে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। অন্য আর এক আক্রান্ত ৬৬ বছরের দক্ষিণ আফ্রিকার নাগরিক। কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট নিয়েই তিনি ভারতে এসেছিলেন।

সংবাদসংস্থা জানিয়েছে, গুজরাতের প্রথম ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে জামনগরে। জিম্বাবোয়ে ফেরত এক ব্যক্তির শরীরে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, জামনগরের ওমিক্রন আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৭২। 

শনিবার গুজরাতের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, জিম্বাবোয়ে থেকে আসা ৭২ বছরের জামনগরের বাসিন্দার কোভিড টেস্ট পজিটিভ আসে। তাঁর নমুনা গত ২৮ নভেম্বর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। শনিবার তার রিপোর্ট এসেছে। রিপোর্টে তাঁর শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই ব্যক্তি আমেদাবাদ বিমানবন্দরে নেমেছিলেন। সেখান থেকে জামনগরে আসেন।

গুজরাত বর্তমানে সিটি ভ্যালু ২৫-এর নিচে থাকা ১০০ শতাংশ করোনা নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাচ্ছে। ওই সব নমুনায় করোনার কোনও নয়া ভ্যারিয়েন্ট রয়েছে কিনা, তা জানতেই এই পদক্ষেপ। এর রিপোর্ট চার-পাঁচ দিনের মধ্যেই পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গত ১৫ দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী থাকার পর তা আবার বাড়ছে। শুক্রবার বিকেল চারটে পর্যন্ত একদিনে রাজ্যে নতুন করে ৪৫ জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে। ৩ ডিসেম্বেরর পরিসংখ্যান অনুযায়ী, গুজরাতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩১৮।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget