এক্সপ্লোর

Pak Drone in Jammu: জম্মুর আকাশে আইইডি-সহ পাক ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা

গতকাল রাতে জম্মুর কানাচক সেক্টরে হানা দেয় পাক ড্রোন

জম্মু: ফের জম্মুর আকাশে আইইডি-সহ পাক ড্রোনের হানা। গুলি করে নামাল ভারতীয় সেনা। 

গতকাল রাতে জম্মুর কানাচক সেক্টরে হানা দেয় পাক ড্রোন। গুলি করে নামানোর পর দেখা যায় ড্রোনে আইইডি রয়েছে। বিস্ফোরণের উদ্দেশ্যেই সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হয়েছিল বলে অনুমান।

গত ২৬ জুন জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদে এসে পড়ে বোমা। বিস্ফোরণে আহত হন ২ জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যে কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। 

পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে ৩ বার আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে। তারপর থেকে একাধিকবার জম্মুর আকাশে দেখা মিলেছে সন্দেহজনক ড্রোনের। 

গত শুক্রবার, অর্থাৎ ১৬ জুলাই রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়। 

নান্দপুরে সেনা জওয়ানরা ড্রোন লক্ষ্য করে গুলিও চালান বলে পুলিশ সূত্রে দাবি। বেশ কিছুক্ষণ জম্মুর আকাশে ছিল ওই চারটি ড্রোন।  

তার আগের দিন, অর্থাৎ ১৫ তারিখ, জম্মুর এয়ারফোর্স স্টেশনের কাছে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে। রাতে আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে আকাশে চলন্ত আলোকোজ্জ্বল বস্তু দেখতে পান বিএসএফ জওয়ানরা। গুলি চালানোর পর সেটি পাক সীমান্তের দিকে চলে যায়। 

ঠিক আগের রাতে অর্থাৎ ১৪ তারিখ, রাত ১০টা নাগাদ আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে আকাশে চলন্ত আলোকোজ্জ্বল বস্তু দেখতে পান বিএসএফ জওয়ানরা। গুলি চালানোর পর সেটি পাক সীমান্তের দিকে চলে যায়। 

তার আগে, গত ২ জুলাই, জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আরনিয়া সেক্টরে সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন উড়ে আসচতে দেখেন। ড্রোন লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালান। এরপর ড্রোনটি ফিরে যায়।  পুলিশ সূত্রে খবর, সম্ভবত নজরদারি চালানোর জন্য পাঠানো হয়েছিল ড্রোনটিকে। 

এরইমধ্যে ১৫ অগাস্টের জন্য দিল্লিতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। যে কোনওরকম ড্রোন, বেলুন, প্যারা গ্লাইডিং নিষিদ্ধ করা হয়েছে। দিল্লির পুলিশ কমিশনার ডজারি করেছেন এই নিষেধাজ্ঞা।  

সেরা শিরোনাম

Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget