এক্সপ্লোর

RRB-NTPC Result: রেলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তাল বিহারের একাধিক জায়গা, গয়া স্টেশনে ট্রেনে আগুন

Railway Job Aspirants Protest: রেলের এক মুখপাত্র জানিয়েছেন, রেল একটি কমিটি গঠন করেছে, যা আরআরবি-র পক্ষ থেকে আয়োজিত পরীক্ষাগুলিতে সফল ও অসফল পরীক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে তদন্ত করবে।

 

পটনা: চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল বিহারের একাধিক জায়গা। গয়া স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ভাবুয়া-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় লাগানো হল আগুন। আগুন লাগিয়ে দিলেন রেলওয়ের পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা। ২০১৯-এ হওয়া পরীক্ষার ফল সংক্রান্ত অভিযোগে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। ট্রেনে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের দিকে চলল ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। জেহানাবাদেও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা স্থগিত করে দিয়েছে। বেনিয়মের অভিযোগের তদন্তের জন্য রেল একটি কমিটিও গঠন করেছে। পরীক্ষা নিয়ে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে উত্তরপ্রদেশেও। প্রয়াগরাজে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখালে পুলিশ বিক্ষোভকারীদের খোঁজে হস্টেলেও পৌঁছে যায়। এই ঘটনা নিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী ও সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী সরকারকে নিশানা করেছেন।

 

রেলের এক মুখপাত্র জানিয়েছেন, রেল একটি কমিটি গঠন করেছে, যা বিভিন্ন রেলওয়ে নিযুক্তি বোর্ড (আরআরবি)-র পক্ষ থেকে আয়োজিত পরীক্ষাগুলিতে সফল ও অসফল পরীক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে তদন্ত করবে। দুই পক্ষের অভিযোগ ও বক্তব্য শোনার পর কমিটি রেল মন্ত্রকে রিপোর্ট পেশ করবে। 

RRB-NTPC Result: রেলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তাল বিহারের একাধিক জায়গা, গয়া স্টেশনে ট্রেনে আগুন

বিক্ষোভের পর রেল এনটিপিসি ও লেভেল-১ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, রেল এক নোটিশ জারি করে পরীক্ষার্থীদের হুঁশিয়ারি দিয়েছিল যে, বিক্ষোভের সময় ভাঙচুর সহ অন্যান্য বেআইনি কার্যকলাপে জড়িতদের রেলের পরীক্ষায় বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করবে। 

উল্লেখ্য,  আরআরবি এনটিপিসি (নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিস) পরীক্ষা ২০২১-এর ফলের বিরোধিতা করে চাকরিপ্রার্থীদের একাংশ বিহার ও উত্তরপ্রদেশে বিরোধ প্রদর্শন করেছে, যা অন্য অনেক জায়গাতেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভের সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘাতও হয়। বিক্ষোভের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করে দিতে হয়। পটনা, নওয়াদা, মুজফফরনগর, সীতামাড়ি, বক্সার ও ভোজপুর জেলাতেও বিক্ষোভ হয়। 
বিক্ষোভকারীদের দাবি, ২০১৯-এ আরআরবি-র বিজ্ঞপ্তি অনুযায়ী একটি মাত্র পরীক্ষারই উল্লেখ করা ছিল। তাঁরা রেলের আধিকারিকদের বিরুদ্ধে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ করেছেন। পরীক্ষার ফল ১৫ জানুয়ারি ঘোষিত হওযার পর বিক্ষোভ সামনে আসে। রেল মন্ত্রক এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছিল যে, বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দফার পরীক্ষার কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল। সিবিটি-র প্রথম দফার পরীক্ষা সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সাধারণ পরীক্ষা ছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget