এক্সপ্লোর

PM Modi meets his mother: গাঁধীনগরে মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী, সারলেন খাওয়াদাওয়াও

PM Modi meets his mother: রাজনৈতিক দায়দায়িত্বের জন্য মোদিকে দিল্লিতে থাকতে হয়। বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঝেমধ্য়েই গাঁধীনগরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং তাঁর আশীর্বাদ চেয়ে নেন।

নয়াদিল্লি: রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর গুজরাতের গাঁধীনগরের বাড়িতে গিয়ে মা হীরাবেনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের গুজরাত সফরের প্রথমদিনে মায়ের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী। এদিন সকালে আমদাবাদে রোড শো করেন নরেন্দ্র মোদি।
এদিনই গুজরাত সফরে এসেছেন নিজের রাজ্য নরেন্দ্র মোদি। আগামীকালই সফর শেষ করে দিল্লি ফিরে যাবেন তিনি। সফরের প্রথম দিনে আমদাবাদে রোড শো করে গাঁধীনগরে মায়ের সঙ্গে দেখা করলেন তিনি। সংবাদসংস্থা যে ছবি শেয়ার করেছে, তাতে দেখা গিয়েছে যে, প্রধানমন্ত্রী মাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর টেবিলে মায়ের সঙ্গে বসে খাবারও খেলেন। 

গাঁধীনগরে তাঁর নিজেদের বাড়িতেই থাকেন হীরাবেন। কিন্তু রাজনৈতিক দায়দায়িত্বের জন্য মোদিকে দিল্লিতে থাকতে হয়। বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঝেমধ্য়েই গাঁধীনগরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং তাঁর আশীর্বাদ চেয়ে নেন। এবারের রাজনৈতিক সফরে গুজরাতে এসেও তার ব্যতিক্রম হল না। 

 

উল্লেখ্য, গুজরাতে বিধানসভা নির্বাচন আসন্ন। এদিন রোড শো করার পর গাঁধীনগরে বিজেপি নেতাদের সমাবেশে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। তিনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন দলের নেতাদের। বৈঠকের পর প্রধানমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, গুজরাতের বিজেপি নেতা ও কার্যকর্তাদের সঙ্গে দেখা করলাম। আমাদের দলীয় সংগঠন কীভাবে মানুষের স্বার্থে ও জাতীয় উন্নয়নে আরও কার্যকরীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করলাম। 

এর আগে প্রধানমন্ত্রী একটি মেগা পঞ্চায়েত কনভেনশনেও বক্তব্য় রাখেন। এখানে তাঁর ভাষণে উঠে আসে মহাত্মা গাঁধী ও সর্দার বল্লভভাই পটেলের প্রসঙ্গ। তিনি বলেছেন, গুজরাত বাপু ও সর্দার প্যাটেলের ভূমি। বাবু চিরদিন গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভরতার কথা বলেছেন। আজ আমরা অমৃত মহোৎসব পালন করছি। আমাদের অবশ্যি বাপুর গ্রামীণ উন্নয়নের স্বপ্ন পূরণ করতে হবে। 

উল্লেখ্য, গুজরাতে চলতি বছরের ডিসেম্বরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি ছিলেন গুজরাতের চারবারের মুখ্যমন্ত্রী। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget