এক্সপ্লোর

PM Modi Twitter Account Hack: কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রী মোদির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক, সুরক্ষিত করা হল অ্যাকাউন্ট

PM Modi Twitter Account Hack: ট্যুইটার কর্তৃপক্ষকে জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। সুরক্ষিত করা হয়েছে প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক। গোটা বিষয়টি স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাক করা হয়েছিল। ট্যুইটার কর্তৃপক্ষকে জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। সুরক্ষিত করা হয়েছে প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট।

ওই সময়ে কোনও বার্তা গেলে তা উপেক্ষা করুন, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় ট্যুইট করে।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন প্রধানমন্ত্রী মোদি। মাঝেমধ্যই বিভিন্ন বিষয়ে ট্যুইট করে বার্তা দিয়ে থাকেন তিনি। এখন দেখা গেল, খোদ প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্টেও সিঁধ কাটতে পারছে হ্যাকাররা। শনিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাক করা হয়। প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্টকে নিশানা করে সেটিকে হ্যাক করে কিছু ট্যুইট করা হয়। যেখানে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দানের কথা বলা হয়। ১২ ডিসেম্বর রাত ২ টো নাগাদ প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

যদিও প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর করা প্রথম ট্যুইট  কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করা হয় এবং ফের একই ট্যুইট দ্বিতীয়বার করা হয়। সেই ট্যুইটকেও সরিয়ে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার কথা জানানো হয়।

পিএমও-র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল। ঘটনার কথা ট্যুইটার কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানানো হয় এবং অবিলম্বে প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত করা হয়। সেইসঙ্গে পিএমও-র ট্যুইটে জানানো হয় যে,  হ্যাক হয়ে থাকার সময়ে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সমস্ত ট্যুইট উপেক্ষা করুন।

সূত্রের খবর, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপোন্স টিম (সিইআরটি-ইন) বিষয়টি নিয়ে তৎপর হয়েছে এবং হ্যাকিংয়ের ঘটনার উৎস চিহ্নিত করার চেষ্টা করছে। এ জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। 

 

 

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Scrap Rs 500-2000 Currency Demands: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget