এক্সপ্লোর

Population Census 2027: জাতিগণনা হলেও শ্রেণিগণনা নয়! জনগণনা ২০২৭ নিয়ে বাড়ছে জল্পনা, নেপথ্য়ে কি ভোটের অঙ্কও?

Caste Census 2027: অবশেষে ২০২৭ সালে ভারতে জনগণনা হতে চলেছে।

নয়াদিল্লি: জনগণনা এবং জাতিগণনা একসঙ্গে হবে বলে ঘোষণা হয়েছিল আগেই। এবার আদমশুমারির নির্ঘণ্টও প্রকাশ করল কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকারি জাতিগণনায় রাজি হয়ে তাঁদের দাবিতেই সিলমোহর দিয়েছে বলে এতদিন দাবি করছিলেন বিরোধীরা। কিন্তু জাতি জনগণনা হলেও, শ্রেণিগণনা হবে না বলে জানা যাচ্ছে। অর্থাৎ কত সংখ্যক মানুষ তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির মধ্যে পড়ছেন, তা জানা যাবে না বলে কেন্দ্রের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম। (Population Census 2027)

অবশেষে ২০২৭ সালে ভারতে জনগণনা হতে চলেছে। আর ১০০ বছর পর এই প্রথম জাতিগণনা হতে চলেছে দেশে। ২০২৭ সালের ১ মার্চের মধ্যে সমস্ত তথ্য় সংগ্রহ করে ফেলতে হবে। শেষবার ২০১১ সালের ১ মার্চ জনসংখ্যার তথ্য় সংগৃহীত হয়। এর পর ২০২০-২১ সালেই জনগণনা হওয়ার কথা ছিল। প্রথমে অতিমারির জেরে পিছিয়ে যায় জনগণনা। তার পরও কেন জনগণনা হচ্ছে না, প্রশ্ন তোলেন বিরোধীরা। শেষ পর্যন্ত অতি সম্প্রতি জনগণনার কাজে হাত দেওয়ার ঘোষণা করে কেন্দ্র। (Caste Census 2027)

শোনা যাচ্ছে, এ বছর জুন মাসের মাঝামাঝি জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। দুই ধাপে সম্পূর্ণ হবে জনগণনা—প্রথমে বাড়ির তালিকা, তার পর জনসংখ্যার তালিকা। প্রথম পাঁচ-ছ’মাস ধরে বাড়ির তালিকা তৈরি হবে। দ্বিতীয় ধাপে জনগণনা শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। জনগণনায় এক মাস সময় লাগতে পারে। ২০২৬ সালের ১ অক্টোবরের মধ্যেই লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের মতো পাহাড়ি অঞ্চল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে ফেলতে হবে। গোটা দেশ ধরলে ২০২৭ সালের ১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কিন্তু সরকারের এই ঘোষণা ঘিরে কাটাছেঁড়া শুরু হয়েছে। জনগণনার কাজ শুরু হওয়ার কথা বলা হলেও, কবে হিসেব প্রকাশ করা হবে, তা জানানো হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জনগণনার গোটা প্রক্রিয়া শেষ করতে অনেকটা সময় নিতে পারে কেন্দ্র। ২০২৯ সালে জনগণনা রয়েছে, তার আগে চূড়ান্ত হিসেব সামনে আনা হবে কিনা, সন্দেহ রয়েছে। কারণ ২০১১ সালের হিসেব প্রকাশিত হয় ২০১৩ সালের এপ্রিলে। OBC, SC, ST-র সংখ্যা প্রকাশ না করার অর্থ, শুধুমাত্র অর্থনৈতিক এবং সামাজিক মাপকাঠির নিরিখে কে, কোথায়, তাও বোঝা সম্ভব হবে না বলে মত রাজনৈতিক মহলের। ফলে মানুষের জীবনযাপন, অর্থনৈতিক অবস্থা, আড়ালেই থেকে যাবে বলে আশঙ্কা।

জনগণনার সঙ্গে সীমানা পুনর্বিন্যাসের প্রশ্নও জড়িয়ে রয়েছে। এর ফলে লোকসভা এবং রাজ্য বিধানসভার আসনসংখ্য়াও বাড়তে পারে। কারণ সংবিধানের ৮১ নম্বর অনুচ্ছেদে জনগণনার সঙ্গে আসন পুনর্বিন্যাসের কথা বলা রয়েছে। কিন্তু ১৯৭৬ এবং ২০০১ সালে সংবিধানে সংশোধন ঘটিয়ে তা করা হয়নি। বর্তমান নিয়ম অনুসারে, ২০২৬ সালে সীমানা পুনর্বিন্যাস করতেই হবে। কেন্দ্র কী করে, এখন তা দেখার। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বার বার করে জাতিভিত্তিক জনগণনার দাবি তপলছিলেন। জনসংখ্যার নিরিখে অধিকারের প্রশ্নটি বার বার তুলে ধরেন তিনি, যার প্রভাব ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও পড়েছিল।

সেরা শিরোনাম

Left Student Organizations : জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
China News: শত শত ব্যাঙ্ক বন্ধ করে দিল চিন, মূলত ছোট এবং গ্রামীণ ব্যাঙ্কগুলির উপরই কোপ, কিসের ইঙ্গিত?
শত শত ব্যাঙ্ক বন্ধ করে দিল চিন, মূলত ছোট এবং গ্রামীণ ব্যাঙ্কগুলির উপরই কোপ, কিসের ইঙ্গিত?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
SIR Row: ‘জ্ঞানেশ নন, বিজেপি-কে জেতাচ্ছেন গণেশ’, দাবি সম্বিত পাত্রের, পাল্টা বিরোধীদের
‘জ্ঞানেশ নন, বিজেপি-কে জেতাচ্ছেন গণেশ’, দাবি সম্বিত পাত্রের, পাল্টা বিরোধীদের

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget