এক্সপ্লোর

Bone Death Cases: মুম্বইয়ে আক্রান্ত ৩, কোভিড-পরবর্তী পর্যায়ে নতুন রোগ 'বোন ডেথ'

মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস এখন অতীত, এখন চিন্তা বাড়াচ্ছে আভ্য়াস্কুলার নেক্রোসিস বা এভিএন...

মুম্বই:  মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস এখন অতীত। এবার কোভিড-১৯ পরবর্তী অধ্যায়ে বা করোনা থেকে মুক্ত হওয়ার পর শরীরে বাসা বাঁধা নতুন রোগের সন্ধান পেলেন চিকিৎসকরা। যার নাম 'বোন ডেথ'। 

ইতিমধ্য়েই, করোনা থেকে আরোগ্য লাভ করা তিন রোগীর মধ্য়ে এই উপসর্গ দেখা দিয়েছে। যা চিকিৎসকমহলে একইসঙ্গে আলোড়ন ও আশঙ্কা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, আগামী কয়েকমাসে এই রোগের প্রসার ঘটবে। তখন জটিল পরিস্থিতি তৈরি হবে।

কী এই বোন ডেথ? 

চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রোগের নাম আভ্য়াস্কুলার নেক্রোসিস (এভিএন)। সাধারণ ভাষায়, এর ফলে, হাড়ের টিস্যুর মৃত্যু। মিউকরমাইকোসিস ও এভিএন-এর একটা সাদৃশ্য হল-- দুটি ক্ষেত্রেই স্টেরয়েডের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ, ব্ল্যাক ফাঙ্গাসের মতোই এক্ষেত্রেও, স্টেরয়েডের ব্যবহারের ফলে এই রোগের সম্ভাবনা বেড়ে যায়। 

ফলত, গুরুতর কোভিড সংক্রমণে যাঁরা আক্রান্ত হচ্ছেন, অনেকক্ষেত্রেই স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করতে হচ্ছে। তাতে, কোভিড সেরে গেলেও,মিউকরমাইকোসিস বা হালে এভিএন-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। 

কোথায় প্রথম ধরা পড়ল বোন ডেথ?

মুম্বইয়ের মাহিমে হিন্দুজা হাসপাতালে তিন রোগীর শরীরে এই উপসর্গ দেখা দেয়। তিনজনের বয়সই ৪০-এর নীচে। জানা গিয়েছে, কোভিড থেকে সেরে ওঠার ২ মাসের মাথায় এই রোগীদের এভিএন ধরা পড়ে। ওই হাসপাতালের চিকিৎসক সঞ্জয় আগরওয়াল বলেন, এই তিন রোগীর ফেমার বোন(থাই-য়ের হাড়)-এ ব্যথা শুরু হয়। তিনজনই চিকিৎসক হওয়ায় নিজেরাই বিষয়টিকে চিহ্নিত করতে সক্ষম হন। ফলে দ্রুত চিকিৎসা শুরু হয়। 


আভ্য়াস্কুলার নেক্রোসিস ঠিক কী? 

জন হপকিন্স মেডিসিনের চিকিৎসকরা জানিয়েছেন, আভ্য়াস্কুলার নেক্রোসিস বা এভিএন যে কারোর হতে পারে। এমনকী, কোভিড না হলেও, এমনিও হতে পারে। অনেকক্ষেত্রে হাড়ে রক্ত সঞ্চালন ঠিকঠাক না হলেও এই রোগ হয়। রক্ত না পৌঁছানোয় ওই টিস্যু মরে যায়। হাড় নষ্ট হয়ে যায়। যদি এভিএন কোনও গাঁটে হয়, তাহলে গাঁটের স্তর নষ্ট হয়ে যায়। এটা যে কোনও হাড়ে হতে পারে। 

সঞ্জয় আগরওয়ালের মতে, কোভিড-১৯ চিকিৎসায় কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধের দীর্ঘ ব্যবহারের ফলে, এভিএন-এর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কোনও উপসর্গ নাও থাকতে পারে। পরে, অবস্থার অবনতি হলে গাঁটে ব্যথা হতে পারে। ব্যথার মান হাল্কা বা বেশি হতে পারে। আভ্য়াস্কুলার নেক্রোসিসের ব্যথা সাধারণত কোমরে হয়। এছাড়া, কুঁচকি, থাই ও নিতম্বে হতে পারে। এছাড়া, কাঁধ, হাঁটু, হাত ও পায়েও প্রভাব ফেলতে পারে ব্যথা। 

কী করে রোখা সম্ভব? 

কোমর বা থাইয়ে ব্যথা হলে দ্রুত এমআরআই করাতে হবে। এভিএন-এর স্টেজ ওয়ান এবং স্টেজ টু-তে আক্রান্ত হলে বাইফসফোনেট থেরাপির মাধ্যমে পূর্ণ আরোগ্য লাভ সম্ভব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget