এক্সপ্লোর

Prashant Kishore attacks Centre: শোকে মুহ্যমান দেশেও মিথ্যাচার, নিজেদের নির্লজ্জ আত্মপ্রচার, কেন্দ্রকে তীব্র আক্রমণ পিকের

প্রশান্ত কিশোরের সমালোচনা, ইতিবাচক ভাবভঙ্গি গ্রহণ করার জন্য অন্ধ আত্মপ্রচারক হওয়ার প্রয়োজন নেই সরকারের।

নয়াদিল্লি: ইতিবাচক পরিবেশ দেখানোর নামে চালানো হচ্ছে মিথ্যাচার, চলছে নিজেদের আত্মপ্রচার। গোটা দেশজুড়ে যখন একাধিক খারাপ ঘটনার জেরে শোকে মুহ্যমান। তখন অন্ধ হয়ে নিজেদের আত্মপ্রচারে ব্যস্ত নির্লজ্জ এই সরকার। ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানালেন প্রশান্ত কিশোর।

গোটা ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামিতে লন্ডভন্ড। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমিত, মৃতের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা বুলেটিনই জানাচ্ছে, ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। যার ফলে দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। 

কোভিডের জেরে দেশের বর্তমানে এই অবস্থার জেরে একাধিক জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের নীতিহীনতা ও আগের বছর করোনার প্রথম ঢেউয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করাকে তোলা হচ্ছে কাঠগড়ায়। তার মাঝে আবার এক পক্ষের অভিযোগ, পরিস্থিতির ভয়াবহতার বর্ণণার বদলে বরং তথ্য ঢাকতে ব্যস্ত সরকার।

ভোট কুশলী প্রশান্ত কিশোর যার সঙ্গে জুড়েছেন, নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে মিথ্যাচার ও নির্লজ্জ আত্মপ্রচারের অভিযোগ। এদিন ট্যুইটারে তিনি লেখেন, 'সবার সামনে রোজ একাধিক হৃদয়বিদারক ঘটনা ঘটছে। গোটা দেশ এই মুহূর্তে শোকে মুহ্যমান। এই সময়েও ইতিবাচক পরিবেশ ছড়ানোর নামে যেভাবে মিথ্যাচার ও আত্মপ্রচার চালানো হচ্ছে তা সত্যিই কদর্য। ইতিবাচক ভাবভঙ্গি গ্রহণ করার জন্য অন্ধ আত্মপ্রচারক হওয়ার প্রয়োজন নেই সরকারের।'


Prashant Kishore attacks Centre: শোকে মুহ্যমান দেশেও মিথ্যাচার, নিজেদের নির্লজ্জ আত্মপ্রচার, কেন্দ্রকে তীব্র আক্রমণ পিকের

সম্প্রতি বঙ্গ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃতীয়বার ক্ষমতায় আনার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ভোটের ফলাফল বেরোনোর পরই সবাইকে চমকে দিয়ে জানিয়েও দিয়েছিলেন আর ভোটকুশলীর কাজ করবেন না তিনি। তারপর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কী এবার ফের সরাসরি রাজনীতিতে নামবেন জেডিইউয়ের প্রাক্তন সহ সভাপতি। যে বিষয়ে এখনও মুখে কুলুপ বজায় রাখলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনার রেশ জারি রেখেছেন পিকে।

সেরা শিরোনাম

Karnataka News : মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget