এক্সপ্লোর

Security Alert: ২৬ জানুয়ারি ইন্ডিয়া গেট ও লালকেল্লায় হামলা চালাতে পারে জঙ্গিরা, সতর্কবার্তা আইবি-র

গোয়েন্দা সূত্রে দিল্লি পুলিশকে এ ধরনের হামলা সম্পর্কে সতর্কবার্তা দেওযা হয়েছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী,  প্রজাতন্ত্র দিবসে জঙ্গিরা কয়েকজন নেতা সহ কিছু ভিআইপি-কে নিশানা করতে পারে।

 

নয়াদিল্লি: আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হামলা চালাতে পারে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে দিল্লি পুলিশকে এ ধরনের হামলা সম্পর্কে সতর্কবার্তা দেওযা হয়েছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী,  প্রজাতন্ত্র দিবসে জঙ্গিরা কয়েকজন নেতা সহ কিছু ভিআইপি-কে নিশানা করতে পারে। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র তথ্য অনুযায়ী, নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিস (Sikh for Justice) প্রজাতন্ত্র দিবলে জঙ্গি হামলার ছক কষেছে। তারা গাড়িতে বিস্ফোরক ভরে ইন্ডিয়া গেট ও লালকেল্লার আশেপাশের এলাকায় হামলা চালাতে পারে। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে., শিখ ফর জাস্টিস গত বছরের মতো এবারও লালকেল্লায় ধর্মীয় পতাকা ওড়ানোর ঘটনার পুণরাবৃত্তি করতে পারে। 

পাকিস্তান থেকে আনা হয়েছে বিস্ফোরক

গোয়েন্দা বিভাগ জানিয়েছে, জঙ্গিরা পাকিস্তান থেকে বিস্ফোরক ইতিমধ্যেই ভারতে নিয়ে এসেছে। গাজিপুর মাণ্ডিতে যে আইইডি মিলেছিল, তা এরই অংশ। উল্লেখ্য, গাজিপুর ফুল মাণ্ডিতে গত সপ্তাহেই আরডিএক্স ও অ্যামোনিয়াম নাইট্রেট ভরা আইইডি মিলেছিল। একটি ব্যাগে রাখা হয়েছিল ওই আইইডি।

যেভাবে জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল, সেইভাবেই জঙ্গিরা ড্রোনের মাধ্যমে হামলা চালাতে পারে। ড্রোনের মাধ্যমে প্যারেড রুট বা তার আশেপাশে হামলার আশঙ্কার কথা গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে।  উল্লেখ্য, রাজধানী দিল্লিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২০ জানুয়ারি থেকেই অ্যান্টি-ড্রোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা অনুযায়ী, ড্রোন, প্যারা গ্লাইডার, ইউএভি, মাইক্রো এযার ক্র্যাফ্ট, এয়ার বেলুনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে এই অ্যান্টি ড্রোন ব্যবস্থা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। দিল্লি পুলিশের স্কোয়াড টিমের সক্রিয়তার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতেও টহলদারির সঙ্গে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিয়া গেট ও জনবহুল এলাকাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোবাইল পুলিশ কন্ট্রোল রুম ভ্যানকেও নিরাপত্তা ব্যবস্থার কাজে লাগানো হয়েছে, যাতে সন্দেহভাজনদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood Divorces: ফের বিয়ে ভাঙছে বলিউডে? ব্যবসায়ী স্বামীকে ‘আনফলো’ করলেন বাঙালি নায়িকা, জল্পনা তুঙ্গে
ফের বিয়ে ভাঙছে বলিউডে? ব্যবসায়ী স্বামীকে ‘আনফলো’ করলেন বাঙালি নায়িকা, জল্পনা তুঙ্গে
Thalapathy Vijay: ক্ষমতায় এসেই ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ ‘থালাপতি’ বিজয়ের, জানালেন, মন্দির-মসজিদ-গির্জার কাছে…
ক্ষমতায় এসেই ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ ‘থালাপতি’ বিজয়ের, জানালেন, মন্দির-মসজিদ-গির্জার কাছে…
Bihar News: স্টেট ব্যাঙ্কের ATM-এর ভিতর সেলুন, দিব্যি চুল-দাড়ি কাটা চলছে, টাকা তুলতে গিয়ে থতমত সকলে
স্টেট ব্যাঙ্কের ATM-এর ভিতর সেলুন, দিব্যি চুল-দাড়ি কাটা চলছে, টাকা তুলতে গিয়ে থতমত সকলে
Fuel Crisis: ৪৫ দিনের LPG রোলিং স্টক ভারতের হাতে, তেল রয়েছে ৬০ দিনের, মোদির সতর্কবার্তার পরই দেশকে জানাল কেন্দ্র
৪৫ দিনের LPG রোলিং স্টক ভারতের হাতে, তেল রয়েছে ৬০ দিনের, মোদির সতর্কবার্তার পরই দেশকে জানাল কেন্দ্র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget