এক্সপ্লোর

Yediyurappa Grand Daughter: বিজেপি নেতা ইয়েদুরাপ্পার ডাক্তার নাতনির রসহস্যমৃত্যু, বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

Yediyurappa Grand Daughter: সৌন্দর্য পেশায় চিকিৎসক ছিলেন। নিজের সহকর্মী চিকিৎসক, নীরজ এস-এর সঙ্গে ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তাঁদের মাস ছ’মাস বয়সি এক সন্তানও রয়েছে।

বেঙ্গালুরু: প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মেয়ে। নিজে চিকিৎসক, সুপ্রতিষ্ঠিত। এ হেন তরুণীর রহস্যজনক মৃত্যু বেঙ্গালুরুর অভিজাত আবাসনে। ওই তরুণী প্রবীণ বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) নাতনি। শুক্রবার বেঙ্গালুরু (Bengaluru) বাড়ি থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা (Suicide) করে থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের। তবে অন্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। 

মৃত তরুণীর নাম সৌন্দর্য। বয়স ৩০ বছর। ইয়েদুরাপ্পার মেজো মেয়ে পার্বতীর কন্যা তিনি। তাঁর মৃত্যুকে ‘অস্বাভাবিক মৃত্যু’ বলে উল্লেখ করে আপাতত মামলা দায়ের করা হয়েছে। সৌন্দর্যর পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর বাড়ির গৃহ সহায়িকাকেও। 

সৌন্দর্য পেশায় চিকিৎসক ছিলেন। নিজের সহকর্মী চিকিৎসক, নীরজ এস-এর সঙ্গে ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তাঁদের মাস ছ’মাস বয়সি এক সন্তানও রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার নীরজ হাসপাতালের উদ্দেশে বেরিয়ে যান। তার পর ফ্ল্যাটে একাই ছিলেন সৌন্দর্য। বেলার দিকে কাজ করতে আসেন সৌন্দর্যর গৃহ সহায়িকা। অনেক ক্ষণ ধরে ডেকেও ভিতর থেকে কারও সাড়া পাননি তিনি। দরজায় ধাক্কা দিলেও, কেউ খোলেননি। 

আরও পড়ুন: Covid19 Update: আসল পরিসংখ্যান ঢাকা পড়ে যাচ্ছে না তো! সেল্ফ টেস্ট কিটের বিক্রি ঘিরে উদ্বেগ

তাতে সৌন্দর্যর স্বামীকে ফোন করেন ওই গৃহ সহায়িকা। হাসপাতাল থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন নীরজ। কিন্তু ফোন বেজে গেলেও, কেউ ধরেনি। তাতেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তাতেই ঘরের মধ্যে সৌন্দর্যের নিথর দেহ উদ্ধার হয়। কী অবস্থায় সৌন্দর্যর দেহ মেলে, তা জানা যায়নি। আত্নহত্যা করে থাকলে, কী ভাবে করেছেন, তা নিয়েও কোনও মন্তব্য করেনি পুলিশ। বোরিং হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

মাউন্ট কারমেল কলেজের কাছে সুসজ্জিত অভিজাত আবাসনে স্বামী এবং সন্তানকে নিয়ে সংসার ছিল সৌন্দর্যর। তাঁর মৃত্যুর খবর পেয়েই সেখানে ছুটে যান ইয়েদুরাপ্পা। তাঁকে সমবেদনা জানাতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও। বিজেপি-র নেতা-কর্মীরাও ইয়েদুরাপ্পার সঙ্গে একে একে দেখা করেন। 

সেরা শিরোনাম

Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget