এক্সপ্লোর

Covid19 Update: আসল পরিসংখ্যান ঢাকা পড়ে যাচ্ছে না তো! সেল্ফ টেস্ট কিটের বিক্রি ঘিরে উদ্বেগ

Covid19 Update: বিশেষজ্ঞদের মতে, কাউকে না জানিয়ে বাড়িতে করোনা পরীক্ষা করে নিচ্ছেন অনেকে। এর ফলে সঠিক আক্রান্তের সংখ্যা যেমন ধরা পড়ছে না, তেমনই আক্রান্ত কার কার সংস্পর্শে আসছেন, তা বোঝা যাচ্ছে না।

নয়াদিল্লি: জ্বর-সর্দি বা অন্য উপসর্গে আর বাড়িতে লোক ডেকে কোভিড পরীক্ষা (COVID Test) করাচ্ছেন না কেউ। বরং দোকান থেকে কিট (Self Test Kit) কিনে এনে নিজেই পরীক্ষা করে নেওয়ার প্রবণতা বেড়েছে। বেসরকারি ল্যাবরেটারি মালিকদের সংগঠন শুক্রবার এমনই দাবি করেছে। দোকান থেকে যে হারে কোভিড সেল্ফ-টেস্ট কিট বিক্রি হচ্ছে, তা থেকেই এমন মনে করছে সংগঠন।

সংগঠনের তরফে জানানো হয়েছে, বিশেষ করে দিল্লিতে হু হু করে বিকোচ্ছে সেল্ফ-টেস্ট কিট, যার মাধ্যমে বাড়িতে সরঞ্জাম কিনে এনে নিজেই করোনা পরীক্ষা করে নিচ্ছেন সাধারণ মানুষ।  এর ফলে, আরটি-পিসিআর (RT-PCR Test) পরীক্ষার হার কমেছে। তার জেরে ল্যাবরেটরিগুলিতেও আগের মতো নমুনা পরীক্ষার জন্য আসছে না। ল্যাবরেটরি মালিক সংগঠনের দাবি, বাড়িতে লোক ডেকে পরীক্ষা করানোর পরিবর্তে সেল্ফ-কিটের উপর বেশি নির্ভরশীল হয়ে উঠছেন মানুষ।

কম খরচে, সহজে যাতে মানুষ শরীরে ভাইরাসের (COVID-19) উপস্থিতি বুঝতে পারেন, তার জন্যই সেল্ফ-কিট আনা হয়েছে বাজারে। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কাউকে না জানিয়ে বাড়িতে করোনা পরীক্ষা করে নিচ্ছেন অনেকে। এর ফলে সঠিক আক্রান্তের সংখ্যা যেমন ধরা পড়ছে না, তেমনই আক্রান্ত ব্যক্তি কার কার সংস্পর্শে আসছেন, তা বোঝার উপায়ও থাকছে না। এর ফলে সংক্রমিতদের চিহ্নিত করে নিভৃতবাস, কোয়ারান্টিনে পাঠানোতেও সমস্যায় পড়ছে প্রশাসন।

আরও পড়ুন: Covid-19 booster dose: করোনা: ট্রান্সন্যাজাল বুস্টার ডোজের পরীক্ষার অনুমতি পেল ভারত বায়োটেক

বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ডিএস রাণা। তিনি বলেন, ‘‘কোভিড আক্রান্তের সংখ্যা সামগ্রিক ভাবে কমছে। কিন্তু বাড়িতে পরীক্ষার বিষয়টিতে নজর দিতে হবে। আগের মতো পরিস্থিতি ভয়ঙ্কর নয় বলে অনেকেই নিজে নিজে পরীক্ষার দিকে ঝুঁকছেন। কিন্তু তার উপর নজরদারি প্রয়োজন।’’

বিগত এক সপ্তাহের যে পরিসংখ্যান তুলে ধরেছে ল্যাবরেটরি মালিক সংগঠন, তাতে দেখা গিয়েছে, দিল্লির ল্যাবরেটরিগুলিতে নমুনা আসার হার প্রায় ২৫ শতাংশ কমে গিয়েছে। এক সপ্তাহ আগেও যেখানে দিনে ১২ হাজার নমুনা পরীক্ষার জন্য আসত, এখন তা ৯ হাজারের আশেপাশে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget