এক্সপ্লোর

Jammu and Kashmir Encounter : জম্মু ও কাশ্মীরে পৃথক এনকাউন্টারে খতম ৬ জইশ জঙ্গি

Terrorists killed in two separate encounters : বুধবার কুলগাম(Kulgam) জেলার মিরহামা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার(Encounter) শুরু হয়...

কুলগাম : বর্ষশেষে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে ভারতীয় সেনাবাহিনীর বড়সড় সাফল্য। অনন্তনাগ ও কুলগাম জেলায় দুটি পৃথক এনকাউন্টারে খতম ৬ জইশ জঙ্গি। নিহতদের মধ্যে দুই পাক জঙ্গিও রয়েছে। জঙ্গিদের গুলিতে আহত এক পুলিশকর্মী। বৃহস্পতিবার একথা জানায় পুলিশ। 

কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন, খতম ছয় জঙ্গির মধ্যে চারজনকে শনাক্ত করা গেছে। এদের মধ্যে দুইজন পাকিস্তানি এবং বাকি দুইজন স্থানীয় জঙ্গি। আরও দুই জঙ্গির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

"এটা আমাদের কাছে বড়সড় সাফল্য", বলে আইজিপি কাশ্মীর বিজয় কুমারকে উদ্ধৃত করে ট্যুইট করেছে কাশ্মীর জোন পুলিশ।

 

Jammu and Kashmir Encounter : জম্মু ও কাশ্মীরে পৃথক এনকাউন্টারে খতম ৬ জইশ জঙ্গি

জানা গেছে, বুধবার কুলগাম(Kulgam) জেলার মিরহামা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার(Encounter) শুরু হয়। একইদিনে অপর একটি এনকাউন্টারের ঘটনা ঘটে অনন্তনাগের(Anantnag) দৌরু এলাকার নওগাঁ শাহবাদ এলাকায়।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে জম্মু ও কাশ্মীরে পাঁচ জওয়ানের মৃত্যুর বদলা নেয় নিরাপত্তা বাহিনী। সোপিয়ানে এনকাউন্টার চলাকালে খতম করা হয় তিন জঙ্গিকে। তাদের মধ্যে এক জঙ্গি গান্ধেরওয়ালের মুখতার শাহ। এই জঙ্গিই বিহার থেকে আসা এক সব্জি বিক্রেতাকে গুলি করে হত্যা করেছিল।

আরও পড়ুন ; পাঁচ জওয়ানের মৃত্যুর বদলা, সোপিয়ান এনকাউন্টারে খতম তিন জঙ্গি

কাশ্মীর জোন পুলিশ জানায়, সোপিয়ানে গুলি বিনিময়ে যে তিন জঙ্গি মারা যায়, তারা লস্কর-ই-তৈবার সদস্য ছিল। পুলিশ জানিয়েছে, নিহত তিন জঙ্গির কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ আপত্তিজনক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

এর পর নভেম্বর মাসে শ্রীনগরে হাসপাতালে জঙ্গি-পুলিশ গুলির লড়াই হয়। জঙ্গি নেতাকে ধরতে পুলিশের অভিযান, পাল্টা গুলি চলে। শ্রীনগরের বেমিনায় SKIMS হাসপাতালে হামলা হয়। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের মধ্যেই পালায় জঙ্গি। 

এরপর ডিসেম্বর মাসে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ফের জঙ্গি হানা (terrorists Attacks) হয়। শ্রীনগরের (Srinagar) জিওয়ানে সশস্ত্র পুলিশের বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিহত হন ৩ জন, আহত ১৪ জন পুলিশকর্মী। হামলার দায় স্বীকার করে কাশ্মীর টাইগারস্। জঙ্গি সংগঠন হিসেবে প্রথম এই সংগঠনের নাম প্রকাশ্যে আসে। মোটরসাইকেলে এসে হামলা চালায় জঙ্গিরা, সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget