এক্সপ্লোর

Sonu Nigam: 'কারও থেকে অপমান সইবার মতো বাচ্চা ছেলে আমি নই, ৫১ বছর বয়স হল', খোলা চিঠি লিখলেন সোনু নিগম

Pahalgam Incident: 'আমার ছেলের বয়সী একজন আমায় সরাসরি হুমকি দিচ্ছে, তাও আবার হাজার হাজার লোকের সামনে, সেটাও আবার কন্নড় ভাষা নিয়ে যা আমার কাজের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা, সেটাও একটা মাত্র গান গাওয়ার পরই।'

Sonu Nigam: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে 'বেঁফাস' মন্তব্য করে বেশ বিপাকে পড়েছেন গায়ক সোনু নিগম। তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরুর থানায় দায়ের হয়েছে এফআইআর। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ডাকও পড়েছে। নিজের মন্তব্যের স্বপক্ষে একবার সোশ্যাল মিডিয়ায় সাফাই দিয়েছেন সোনু। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন গায়ক। এবার সেই ইনস্টাগ্রামেই খোলা চিঠি লিখলেন সোনু নিগম। 

নিজের ইনস্টা পোস্টে সোনু লিখেছেন, শুধু কর্নাটকে থাকাকালীন নয়, বিশ্বের যে প্রান্তেই তিনি থাকুন না কেন, কর্নাটকের প্রতি অগাধ ভালবাসা প্রকাশ করেছেন তিনি। কন্নড় ভাষা, কর্নাটকের সংস্কৃতি, মিউজিসিয়ান, ওই রাজ্য এবং সেখনকার লোকজনের প্রতি ভালবাসা রয়েছে তাঁর। সকলেই জানেন, হিন্দির পাশাপাশি আরও অনেক ভাষাতেই গান গেয়েছেন সোনু নিগম। সেই তালিকায় রয়েছে, কন্নড় ভাষার গানও। সোনু জানিয়েছেন, হিন্দি-সহ অন্যান্য ভাষার গানের তুলনায় কন্নড় ভাষার গানকে তিনি অনেক বেশি শ্রদ্ধা করেন। সোনুর কথায়, 'সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে শত শত ভিডিও। সেগুলোই এর প্রমাণ। কর্নাটকের কনসার্টের জন্য আমার কাছে এক ঘণ্টারও বেশি সময় গাওয়ার মতো কন্নড় ভাষার গান তৈরি থাকে।'  

বেঙ্গালুরুর একটি টেকনোলজি কলেজে শো ছিল সোনু নিগমের। সেখানকার ঘটনা প্রসঙ্গে সোনু তাঁর ইনস্টা পোস্টে লিখেছেন, 'কারও থেকে অপমান সহ্য করার মতো বাচ্চা ছেলে আমি নয়। আমার বয়স ৫১ বছর। জীবনের দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। সেখানে আমার ছেলের বয়সী একজন আমায় সরাসরি হুমকি দিচ্ছে, তাও আবার হাজার হাজার লোকের সামনে, সেটাও আবার কন্নড় ভাষা নিয়ে যা আমার কাজের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা এবং সেটাও কনসার্টে মাত্র একটা গান গাওয়ার পরেই। আরও কয়েকজনকে উস্কানি দেওয়ার চেষ্টাও করছিল ও। ওদের নিজেদের লোকেরাই বিব্রত হয়ে পড়ছিল, ওকে চুপ করতে বলছিল। আমি সকলকে খুব বিনয়েরসঙ্গে ভালভাবে বলেছিলাম যে শো সবে শুরু হয়েছে। এটা আমার প্রথম গান। আমি আপনাদের হতাশ করব না। শুধু আমাকে আমার প্ল্যানমাফিক অনুষ্ঠানটা করতে দিন। সব শিল্পীরই একটা পরিকল্পনা তৈরি থাকে। গানের তালিকা থাকে, যাতে মিউজিশিয়ান, টেকনিশিয়ান সকলে একত্রিত হতে পারেন। কিন্তু ওরা গন্ডগোল করছিল, ক্রমাগত ভয় দেখাচ্ছিল আমায়। বলুন তো ভুলটা কার?' 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

সোনু আরও বলেছেন, 'একজন দেশপ্রেমিক হিসেবে, যারা ভাষা, জাতি, ধর্মের নামে হিংসা তৈরির চেষ্টা করে, বিশেষ করে পহেলগাঁওয়ের ঘটনার পর, তাদের আমি ঘৃণা করি। ওদের শিক্ষা দেওয়া উচিত ছিল, আমি দিয়েছি। অনেক পড়ুয়া এবং শিক্ষকরা আমায় এর জন্য অভিবাদন জানিয়েছেন। ওখানেই বিষয়টা শেষ হয়ে যায়। তারপর এক ঘণ্টারও বেশি সময় আমি কন্নড় গান গেয়েছি। সেগুলো সবই সোশ্যাল মিডিয়ায় রয়েছে। 

সব শেষে গায়ক জানিয়েছেন, কর্নাটকের বিবেচক জনগণের উপরেই কে দোষী তা বিচার করার দায়ভার ছেড়ে দিচ্ছে। তাঁরা যা রায় দেবেন, সেটাই তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করবেন। কর্নাটকের পুলিশ প্রশাসন এবং আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন সোনু নিগম। তারা গায়কের থেকে যা আশা করছেন, সেটাই তিনি করবেন। কর্নাটকের থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন বলেও জানিয়েছেন গায়ক। আর তা আজীবন মনে রাখবেন। শুধু তাই নয়, কর্নাটকের মানুষ যা রায় দেবেন, সেটাই তিনি কোনওরকম বিদ্বেষ ছাড়াও মাথা পেতে গ্রহণ করবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget