এক্সপ্লোর

Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে 'বেঁফাস' মন্তব্য ! সোনু নিগমকে নিয়ে বিতর্কের ঝড়, দায়ের FIR

Sonu Nigam: বেঙ্গালুরুর অনুষ্ঠানে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে কী মন্তব্য করেছেন সোনু নিগম?

Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে 'বেঁফাস' মন্তব্য করে বিতর্কের মুখে গায়ক সোনু নিগম। বেঙ্গালুরুর শো- তে গিয়ে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা প্রসঙ্গে 'আপত্তিকর' মন্তব্য করেছেন সোনু। তার জেরেই গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য সোনু নিগম ইতিমধ্যেই তাঁর মন্তব্যের জন্য 'সাফাই'-ও পেশ করেছেন। 

বেঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যানফ টেকনোলজি-তে শো ছিল সোনু নিগমের, ২৫-২৬ এপ্রিল। অভিযোগ সেখানেই সোনু নিগমকে বারংবার কন্নড় গান গাওয়ার কথা বলছিলেন এক তরুণ। এর জেরেই রেগে গিয়ে জবাব দেন গায়ক। সোনু বলেন, 'আমি অনেক ভাষায় গান গেয়েছি, কন্নড় ভাষাতেও। আমি যখন কর্নাটকে আসি অনেক ভালবাসা আর শ্রদ্ধা নিয়ে আসি। আপনারা সবাই আমাকে পরিবারের মতো দেখেন। যখনই অনুরোধ করা হয় আমি কন্নড় গান গাই। এই যুবক যখন জন্মাননি, তার আগে আমি কন্নড় ভাষায় গান গেয়েছি। কিন্তু উনি যেভাবে 'কন্নড়, কন্নড়' বলে চেঁচাচ্ছিলেন সেটা আমার পছন হয়নি। এই ধরনের আচরণের জন্যই পহেলগাঁওয়ের হামলার মতো ঘটনা ঘটে।' 

সোনু নিগমের এই মন্তব্য প্রকাশ্যে জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। গায়ককে ক্ষমা চাইতেও বলা হয়েছে। আর এই মন্তব্যের জেরেই সোনু নিগমের বিরুদ্ধে 'কর্নাটক রক্ষণ বেদিক' সংস্থা বেঙ্গালুরুর আভালাহাল্লি থানায় এফআইআর দায়ের করেছে। অভিযোগ, সোনু নিগমের মন্তব্য কর্নাটকের মানুষের আবেগকে আঘাত করেছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

নিজের মন্তব্যের সাফাই হিসেবে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু নিগম। সেখানে গায়ক জানিয়েছেন, ওই অনুষ্ঠানে তিনি যে জিনিসের সম্মুখীন হয়েছিলেন, তা আদতে 'থ্রেট'। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সোনু বলেছেন, 'চার-পাঁচজন লোক গুন্ডাদের মতো চেঁচাচ্ছিল। অনেক মানুষ তাঁদের থামানোর চেষ্টাও করছিলেন। ওদের এটা মনে করানো খুব গুরুত্বপূর্ণ ছিল যে পহেলগাঁওয়ে হামলার সময় লোকজনকে তাঁদের ভাষা জিজ্ঞেস করা হয়নি। কর্নাটকের লোকজন খুবই ভাল। ওই চার-পাঁচজনকে এটা মনে করানো গুরুত্বপূর্ণ ছিল যে আপনারা এভাবে মানুষকে ভয় দেখাতে পারেন না। ভালবাসার দেশে ঘৃণার বীজ বপন করতে পারেন না। ওঁরা গান গাওয়ার জন্য অনুরোধ করছিল না, ওটা থ্রেট দেওয়া হচ্ছিল।' 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget