এক্সপ্লোর

Monkey Pox In India: বিদেশ সফরের রেকর্ড নেই, সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ হিমাচলে

Suspected Case Of Monkey Pox:বিদেশ-সফরের কোনও রেকর্ড নেই। তবে দেহে মাঙ্কিপক্সের উপসর্গ ষোলো আনা। এমনই এক সন্দেহভাজন আক্রান্তের হদিশ মিলেছে হিমাচল প্রদেশে, জানাল সংবাদসংস্থা পিটিআই।

নয়াদিল্লি: বিদেশ-সফরের (foreign travel) কোনও রেকর্ড নেই। তবে দেহে মাঙ্কিপক্সের (monkey pox) উপসর্গ ষোলো আনা। এমনই এক সন্দেহভাজন (Suspected Case) আক্রান্তের হদিশ মিলেছে হিমাচল প্রদেশে (himachal pradesh), জানাল সংবাদসংস্থা পিটিআই। তবে তাঁর সত্যিই মাঙ্কিপক্স সংক্রমণ হয়েছে কিনা জানতে নমুনা গিয়েছে পুনের (Pune) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে। সেখান থেকে রিপোর্ট এলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

কী ঘটনা?
হিমাচলের 'বাদি' এলাকার বাসিন্দা ওই ব্যক্তির দেহে অন্তত ২১ দিন আগে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়। এখন তিনি সুস্থও হয়ে উঠছেন। তবে সতর্কতার খাতিরে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। লাগোয়া এলাকায় নতুন কোনও সংক্রমণের ঘটনা ঘটছে কিনা, সেটাও কড়া নজরে রেখেছে প্রশাসন। প্রসঙ্গত, গত ২৭ জুলাই লোকসভায় কেন্দ্রীয় সরকার জানায় দেশে মাঙ্কিপক্স সংক্রমিতের সংখ্যা ৪। এর মধ্যে কেরলের বাসিন্দা ৩ জন, চতুর্থ জন দিল্লিবাসী। তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লির ঘটনাতেও কোনও বিদেশ সফরের রেকর্ড ছিল না বলে জানায় প্রশাসন। কেরলের ৩ সংক্রমিতের ক্ষেত্রে অবশ্য বিষয়টি তা নয়।

কী হয়?
মাঙ্কিপক্স 'জুনটিক ডিজিজ' নামে পরিচিত। সহজ কথায় এর অর্থ, বিভিন্ন প্রজাতির জীবজন্তু থেকে মানবদেহ বা মানুষের দেহে জীবজন্তুর দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। সাধারণত সংক্রমিত ব্য়ক্তির সংস্পর্শে এলে বা তাঁর দেহরসের সংস্পর্শ, জামাকাপড় বা বেডশিটের ছোঁয়াচ লাগলে আর এক জনও আক্রান্ত হতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তের জ্বর, শরীরে ব্যথা, শীত ভাব এবং RASH দেখা দেয়। সঙ্গে থাকতে পারে ক্লান্তিও। গত সপ্তাহে বিশ্বের ৭৫ টি দেশে ১৬ হাজারেরও বেশি মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মেলে বলে খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়,  এটিকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি কনসার্ন বলে ঘোষণা করে। এই মুহূর্তে মাঙ্কিপক্স সংক্রমণের টিকার সংখ্যাও কম। তার উপর কোভিডের দাপট পুরোপুরি কমেনি। সব মিলিয়ে খানিকটা চিন্তার কারণ থাকছেই।

এর মধ্যে আবার হিমাচল প্রদেশের সন্দেহভাজন আক্রান্তের খবর।

আরও পড়ুন:পুরসভাকে করফাঁকির অভিযোগ, অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget