এক্সপ্লোর

TATA Group: আইফোনের সরঞ্জাম তৈরির বরাত, ৪৫ হাজার মহিলা নিয়োগে আগ্রহী টাটা, মিলবে থাকা-খাওয়ার সুবিধাও

iPhone: টাটার একটি সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে ওই কারখানায় ১০ হাজার কর্মী রয়েইছে। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ৪৫ হাজার মহিলা কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে।

নয়াদিল্লি: আইফোনের (iPhone) সরঞ্জাম ভারতে তৈরির বরাত মিলেছে। তার জন্য ৪৫ হাজার মহিলা নিয়োগের পরিকল্পনা করছে শিল্প সংস্থা টাটা (TATA Group)। তামিলনাড়ুর (Tamil Nadu) হোসুরের (Hosur) বৈদ্যুতিন তৈরির কারখানাতেই তৈরি হবে আইফোনের সরঞ্জাম। অ্যাপলের কাছ থেকে আরও বরাত পেতেই মহিলা কর্মী (Women Workers) নিয়োগকে টাটা প্রাধান্য দিচ্ছে বলে জানা গিয়েছে। মহিলাকর্মীদের জন্য় থাকা-খাওয়ার ব্য়বস্থা করতেও তৎপর টাটা।

৪৫ হাজার মহিলাকর্মী নিয়োগের পরিকল্পনা টাটার

টাটার একটি সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে ওই কারখানায় ১০ হাজার কর্মী রয়েইছে। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ৪৫ হাজার মহিলা কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে। তবে টাটা এবং অ্যাপলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি (Aplle Inc)।

হোসুরে ৫০০ একর জমি জুড়ে ওই কারখানা টাটার। মূলত ফোনের সরঞ্জামই তৈরি হয় সেখানে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই কারখানার বর্তমান মহিলা কর্মীদের মাথাপিছু মাসিক বেতন ১৬ হাজারের উপরেই, যা অন্য সংস্থার চেয়ে ৪০ শতাংশ বেশি। বেতনের পাশাপাশি আগামী দিনে কর্মীদের জন্য খাবার এবং ক্যাম্পাসের মধ্যে থাকার ব্যবস্থা করার পরিকল্পনাও চলছে।

আরও পড়ুন: GST Revenue: অক্টোবরেই কোষাগারে ১.৫১ লক্ষ কোটি, জিএসটি বাবদ ফের রেকর্ড আয়

নিয়োগের পর কর্মীদের আলাদা প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে টাটা। অ্যাপলের পাশাপাশি উইসট্রনের সঙ্গেও কথা চলছে সংস্থার আধিকারিকদের। আইফোন অ্যাসেম্বল করতেও হাত মেলানো নিয়ে কথাবার্তা চলছে।

চিনের বিকল্প হিসেবে ভারতকে অগ্রাধিকার দেওয়ার পথে অ্য়াপল!

এ যাবৎ আইফোনের যাবতীয় সরঞ্জাম মূলত চিনেই তৈরি হতো। কিন্তু করোনা কালে আমেরিকার সঙ্গে চিনের সংঘাত আরও চরমে ওঠে। তাতে তাইওয়ানের কন্ট্র্যাক্টর সংস্থা উইসট্রন, ফক্সকন এবং পেন্টাগন কর্পের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয়েছে বেজিংয়ের। ফলে চিনের বিকল্প হিসেবে ভারতকে বেছে নেওয়া হয়েছে।

ভারতে টাটার বিশ্বাসযোগ্যতা সন্দেহাতীত। শুধু বৈদ্যুতিন সরঞ্জাম নয়, লবণ, গাড়ি, বিদ্যুৎচালিত গাড়ি এমনকি সফ্টটওয়্যার ব্যবসাতেও উল্লেখযোগ্য নাম তারা। বৈদ্যুতিন সামগ্রীর খুচরো ব্যবসায় তাদের ব্র্যান্ড ক্রোমাও অত্যন্ত জনপ্রিয়। আইফোনের বরাত মুঠোবন্দি করতে পারলে ভারতের বাজারে খুঁটি আরও মজবুত হবে তাদের। এমনকি আইফোন উৎপাদনকারী প্রথম ভারতীয় সংস্থা হিসেবে উঠে আসবে তারা। তাতে উপকৃত হবে ভারতের অর্থনীতিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget