এক্সপ্লোর

TMC delegation meets President: সলিসিটর জেনারেল তুষার মেহতাকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

"আপনি দেশে বিজেপির সিক্রেট জেনারেল হিসাবে কাজ চালিয়ে যেতে পারবেন...", ট্যুইটে কটাক্ষ অভিষেকের

কলকাতা ও নয়াদিল্লি: দেশের স্বার্থবিরোধী কাজ করেছেন সলিসিটর জেনারেল। এই দাবি তুলে তুষার মেহতাকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। 

সোমবার, এ’বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 

সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মহুয়া মৈত্র বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের মনে হয়েছে, যা ঘটেছে তা ভারতের সলিসিটর জেনারেলের দফতরের মর্যাদাহানির সামিল। অসদাচরণ ও অবৈধ কাজের জন্য আমরা সলিসিটর জেনারেলের অপসারণের দাবি তুলেছি।

প্রতিনিধিদলের অপর সদস্য সুখেন্দুশেখর রায় বলেন, শুভেন্দুর সঙ্গে দেখা না করতে পারার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তৃণমূল রাজ্যসভা সাংসদের প্রশ্ন, ওকে (শুভেন্দু) সলিসিটর জেনারেলের বাসভবনে প্রবেশের অনুমতি কে দিয়েছে? তিনি যোগ করেন, বার কাউন্সিলের নিয়ম, পেশাদারি সততা লঙ্ঘন করেছেন তুষার মেহতা। তাই তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। 

রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার আগে, প্রধানমন্ত্রীর কাছেও একই দাবি তোলে তৃণমূল। সলিসিটার জেনারেলকে সরানোর দাবি তুলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দুশেখর রায় এবং কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন। 

চিঠিতে তিন তৃণমূল সাংসদ লিখেছেন, নারদ স্টিং-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল। তার তদন্ত করছে সিবিআই এবং ইডি। তুষার মেহতা সেই মামলায় সিবিআইয়ের হয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে সওয়াল করছেন।

তৃণমূলের চিঠিতে লেখা হয়েছে,  সিবিআই ও ইডি সারদা মামলার তদন্ত করছে। সুদীপ্ত সেন মূল অভিযুক্ত। যিনি একাধিকবার চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সারদা-মামলাতেও সিবিআইকে পরামর্শ দেওয়ার পাশাপাশি মামলা লড়েছেন তুষার মেহতা।

এরপরই চিঠিতে তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী যে মামলায় অভিযুক্ত, তাতে সলিসিটার জেনারেলের অফিসকে ব্যবহার করে, মামলার ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যেই, বৈঠকের আয়োজন হয়েছিল, এমন আশঙ্কার যথেষ্ট কারণ আছে। তাই স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে তুষার মেহতাকে তাঁর পদ থেকে সরাতে পদক্ষেপ নিন প্রধানমন্ত্রী।

সলিসিটার জেনারেল তথা নারদ মামলায় সিবিআই এর আইনজীবী তুষার মেহেতার সঙ্গে নারদ স্টিং অপারেশনে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।  ট্যুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের সম্মানীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা, ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও নিজের কথার প্রমাণ হিসাবে, নিজের বাড়িরই ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে পারলেন না। সলিসিটর জেনারেল, এরকম দুর্বল যুক্তি দিয়ে আপনি দেশে বিজেপির সিক্রেট জেনারেল হিসাবে কাজ চালিয়ে যেতে পারবেন, সলিসিটর জেনারেল হিসাবে নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget