এক্সপ্লোর

UP Election 2022: দু'দিনে সাত বিধায়ক! উত্তরপ্রদেশে ভোটের মুখে ফের ধাক্কা বিজেপির, ইস্তফা মুকেশ বর্মার 

UP Election 2022:রাজ্যের ফিরোজাবাদ জেলার শিকোহবাদ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক মুকেশ বর্মা ইস্তফা দিলেন। জানা গেছে, মুকেশ বর্মা স্বামী প্রসাদ মৌর্যের বাসভবনে রয়েছেন। 


UP Election 2022: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের মুখে একের পর এক ধাক্কা বিজেপির। ইতিমধ্যেই দলের বেশ কয়েকজন ছোট-বড় নেতা ইস্তফা দিয়েছেন। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। গত মঙ্গলবারই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ওবিসি নেতা স্বামী প্রসাদ মৌর্য। তাঁর ইস্তফা রাজ্য-রাজনীতি শোরগোল ফেলে দিয়েছিল। এবার এই একই পথে হাঁটলেন আরও এক বিজেপি বিধায়ক। রাজ্যের ফিরোজাবাদ জেলার শিকোহবাদ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক মুকেশ বর্মা ইস্তফা দিলেন। জানা গেছে, মুকেশ বর্মা স্বামী প্রসাদ মৌর্যের বাসভবনে রয়েছেন। 

গত দুই দিনে বিজেপির সাত বিধায়কের ইস্তফা

উল্লেখ্য, গত দুদিনের মধ্যে বিজেপির সপ্তম বিধায়ক হিসেবে পদত্যাগ করলেন মুকেশ বর্মা।  ইস্তফা দিতে গিয়ে লেখা চিঠিতে মুকেশ বর্মাও দলিত, ওবিসি ও সংখ্যালঘুদের উপেক্ষার অভিযোগ তুলেছেন সরকারের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, সমাজের এই শ্রেণীগুলি থেকে আসা নেতাদের উপযুক্ত মর্যাদা দেয়নি বিজেপি। তিনি অভিযোগ করেছেন, সরকার কৃষক, ছোট ব্যবসায়ী ও কর্মসংস্থানহীন তরুণদের উপেক্ষা করেছে।  মুকেশ বর্মা বিধায়ক পদের সঙ্গে সঙ্গে বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন।  ইস্তফা দেওয়ার পর মুকেশ বর্মা বলেছেন, বিজেপি আমাদের ধোঁকা দিয়েছে। যেখানে স্বামী প্রসাদ মৌর্য গিয়েছেন, সেখানে আমরাও যাব। আরও অনেক বিধায়ক সম্পর্কে রয়েছেন। তাঁর হুঙ্কার,সঙ্গে ১০০ বিধায়ক, রোজ দেব ইঞ্জেকশন।

এরইমধ্যে জানা গেছে, আউরাইয়ার বিধুনা বিধানসভা আসনের বিজেপি বিধায়ক বিনয় শাক্যও পদত্যাগ করেছেন। তিনিও স্বামী প্রসাদ মৌর্যকে নিজের সমর্থন জানিয়েছেন। 

এবার উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩ আসনে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি। এই পর্বে পশ্চিম উত্তরপ্রদেসের ১১ জেলার ৫৮ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফার ভোট হবে ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ভোট ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ভোচ ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফায় ভোট ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ। সপ্তম দফার ভোট ৭ মার্চ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget