এক্সপ্লোর

UP No Lockdown : ইউপি-র ৫ শহরে লকডাউন নয়, যোগী সরকারের সিদ্ধান্তে 'সুপ্রিম সিলমোহর'

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০০-র বেশি সক্রিয় করোনা রোগী রয়েছে এমন জেলায় নাইট কার্ফু জারি করা হচ্ছে।রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে এই কার্ফু।

নয়াদিল্লি : এখনই উত্তরপ্রদেশের ৫ শহরে লকডাউন নয়। ইলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। সোমবারই রাজ্যের পাঁচ জায়াগায় লকডাউনের নির্দেশ দেয় হাইকার্ট। যার বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে যায় যোগীর সরকার।

সম্প্রতি রাজ্যে বেড়েই চলেছে করোনার গ্রাফ। উত্তরপ্রদেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পাঁচ শহরে লকডাউন জারি করার নির্দেশ দেয় ইলাহাবাদ হাইকোর্ট। নির্দেশে বলা হয়, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত লখনউ, প্রয়াগরাজ, বারনসী, কানপুর, গোরক্ষপুরের মতো শহরে লকডাউন জারি থাকবে।

যদিও এই নির্দেশের তীব্র বিরোধিতা করে যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের তরফে বলা হয়, বিচারবিভাগীয় নির্দেশের মাধ্যমে লকডাউন জারি করা সঠিক পথ নয়। এই নির্দেশের মাধ্যমে রাজ্য সরকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করেছে হাইকোর্ট। প্রশাসনের তরফে বলা হয়,হাইকোর্ট করোনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু নির্দেশ দিয়েছে। রাজ্যে করোনা মোকাবিলায় তা ইতিমধ্যেই কার্য়করী করেছে রাজ্য সরকার।

প্রশ্ন ওঠে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন এমন অবস্থার সৃষ্টি হল? সোমবার ইউপি-র ৫ শহরে লকডাউন ঘোষণার সময় তার কারণ জানায় খোদ হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়, লখনউ, প্রয়াগরাজ, বারনসী, কানপুর, গোরক্ষপুরের করোনা পরিস্থিতি খুবই জটিল। যা দেখে মনে হচ্ছে, এইসব জায়গায় আমাদের চিকিৎসা ব্যবস্থা সমস্যার সমাধান করতে অক্ষম।

যদিও ইলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করে যোগী সরকার। তারা বলে, এরকম লকডাউন এখন প্রয়োজন নেই। লকডাউন ঘোষণার ক্ষেত্রে জীবনের পাশাপাশি জীবিকার বিষয়টাও দেখতে হয়। উত্তরপ্রদেশের করোনা চিত্র বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ২৮,২২১ জন। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ। মঙ্গলবারই  ইউপি-তে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী হনুমান মিশ্র।

এদিনই রাজ্যে ফের করোনা কার্ফু জারি করার কথা ঘোষণা করেছে যোগী সরকার। আগামী ২৪ এপ্রিল থেকে রাজ্যে উইকেন্ড লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০০-র বেশি সক্রিয় করোনা রোগী রয়েছে এমন জেলায় নাইট কার্ফু জারি করা হচ্ছে।
রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে এই কার্ফু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget