এক্সপ্লোর

India-Iran Trade: কোটি কোটি টাকা বিনিয়োগ, পাকিস্তানকে টপকে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য, আমেরিকার চোখরাঙানিতে চবাহার বন্দর নিয়ে ফাঁপরে ভারত

Chabahar Port: ইরানের চবাহার বন্দর কৌশলগত দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি: ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্যেও নজর পড়েছে আমেরিকার। আরও ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে কি না, সেই নিয়ে উদ্বেগে দিল্লি। তবে শুধুমাত্র বাণিজ্যশুল্কই নয়, ভারতের জন্য আরও বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে চবাহার বন্দর। ২০২৫  সালের ২৯ অক্টোবর আমেরিকার ট্রেজ়ারি বিভাগের তরফে ছ’মাসের জন্য ভারতকে নিষেধাজ্ঞা থেকে আংশিক ছাড়পত্র দেওয়া হয়। চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত সেই ছাড়পত্র কার্যকর থাকার কথা। তবে ইরানের সঙ্গে ব্যবসাবাণিজ্য নিয়ে নতুন করে যে শুল্কশাস্তির ঘোষণা করেছে, তাতে ‘শাহিদ বেহেশতি’ টার্মিনাল-সহ চবাহার বন্দরের অন্য অংশ থেকে ভারতকে যাবতীয় কার্যক্রম গুটিয়ে নিতে হবে কি না, উঠছে প্রশ্ন। (Chabahar Port)

ইরানের চবাহার বন্দর কৌশলগত দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমেরিকার চোখরাঙানির সামনে ভারত চবাহার থেকে সরে আসছে বলে সরগরম আন্তর্জাতিক মহলও। এমনকি কংগ্রেসের তরফেও সেই নিয়ে আক্রমণ করা হয় নরেন্দ্র মোদি সরকারকে। সোশ্যাল মিডিয়ায় তারা লেখে, ‘সাধারণ মানুষের ১২০ মিলিয়ন ডলার (প্রায় ১০৮২ কোটি টাকা) চবাহার পোর্টে বিনিয়োগ করেছিল মোদি সরকার। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে সেই টাকা জলে গিয়েছে’। আমেরিকার নীতির সামনে নতি স্বীকার করে মোদি সরকার ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে আপস করেছে বলেও দাবি করে কংগ্রেস। ওয়াশিংটনের ইরান নীতির কাছে নতি স্বীকার করে দিল্লি ভারতের কৌশলগত স্বার্থের সাথে আপস করেছে বলেও অভিযোগ কংগ্রেসের। (India Iran Trade)

সেই নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “২০২৫ সালের ২৮ অক্টোবর আমেরিকার ট্রেজ়ারি বিভাগ একটি চিঠি জারি করে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা থেকে আংশিক ছাড়পত্র দিয়েছিল ভারতকে। আমেরিকার সঙ্গে সেই নিয়ে কথাবার্তা চলছে আমাদের।” গত বছর সেপ্টেম্বর মাসে ইরানের উপর যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা, সেই সময় আঞ্চলিক যোগাযোগ এবং মানবিক লেনদেনকে মাথায় রেখে চবাহার বন্দর নিয়ে ভারতকে আংশিক ছাড়পত্র দিয়েছিল তারা। চবাহারের সঙ্গে ভারতের কৌশলগত স্বার্থ জড়িয়ে বলেই ভারতকে বাড়তি ছ’মাস সময় দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। 

তাই এবার চবাহার থেকে ভারতকে পাততাড়ি গোটাতে হবে কি না, প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তেমনটা ঘটলে কৌশলগত দিক থেকে জোর ধাক্কা খেতে হবে ভারতকে। যদিও দিল্লি সূত্রে খবর, এখনও আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে ভারতের। চবাহার ছেড়ে বেরিয়ে আসার প্রশ্নই ওঠে না। কৌশলগত দিক থেকে ভারতের জন্য় চবাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার সমস্ত শর্ত মেনে চলতে যে রাজি ভারত, তা আমেরিকাকে বোঝানো হবে।

চবাহার শব্দটির অর্থ ‘চারটি ঝর্না’। গুজরাতের কান্দলা বন্দর থেকে দূরত্ব ৫৫০ নটিক্যাল মাইল। ওই বন্দরের মাধ্য়মেই পাকিস্তানকে টপকে আফগানিস্তান, মধ্য এশিয়া এবং ইউরোপে ব্যবসা বাণিজ্য চালায় ভারত। ইরানের দক্ষিণ-পূর্বে, ওমান উপসাগরে, হরমুজ প্রণালীর একেবারে মুখে অবস্থিত চবাহার বন্দর। চবাহারের মাধ্যমেই সরাসরি ভারত মহাসাগরের নাগাল পায় ইরান। চবাহার বন্দর প্রস্তাবিত ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডরেরও অংশ, যার মাধ্যমে ভারত মহাসাগর এবং পারস্য উপসাগর যুক্ত হবে কাস্পিয়ান সাগরকে। পাশাপাশি, সেন্ট পিটার্সবার্গ হয়ে উত্তর ইউরোপের সঙ্গেও সংযোগ গড়ে উঠবে। 

ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজেরবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্য বাণিজ্য চালাতেই চবাহার বন্দরের নির্মাণ। ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর গড়ে উঠলে সুয়েজ খালের চেয়েও ১৫ দিন কম সময় লাগবে বাণিজ্যে। ২০০৩ সালে চবাহার বন্দর উন্নয়নে সম্মত হয় ভারত। কিন্তু ইরানের উপর কড়া নিষেধাজ্ঞা থাকায়, সেই সময় কাজকর্ম থমকে যায়। ২০১৬ সালে ভারত, ইরান এবং আফগানিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় শেষ পর্যন্ত। বন্দর নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানে সম্মত হয় ভারত। ২০২৪ সালে ইরানের সঙ্গে ১০ বছরের চুক্তি হয় ভারতের, যার আওতায় সেখানে ৩৭০ মিলিয়ন ডলার ( প্রায় ৩৩৩৬ কোটি টাকা) বিনিয়োগ করার কথা জানায় ভারত। ২০৩০ সালের মধ্যে ভারতের অর্থনীতিকে ১০ ট্রিলিয়ন ডলার (৯০.১৭ লক্ষ কোটি) এবং ২০৩৪ সালের মধ্যে ১৫ ট্রিলিয়ন ডলারে (১৩৫২৫৫ লক্ষ কোটি) নিয়ে যাওয়াই লক্ষ্য দিল্লির। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন, প্রয়োজন স্থিতিশীল বাণিজ্যপথের। সেই কারণে চবাহার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে চবাহারের জন্য ১২০ মিলিয়ন ডলার (প্রায় ১০৮২ কোটি টাকা) পাঠানো হয়েছে। চবাহারে ভারত সরকাররে প্রত্যক্ষ ভূমিকা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, তার জন্য নতুন একটি গোষ্ঠী তৈরির পরিকল্পনাও চলছে। তবে এই মুহূর্তে আমেরিকার চোখরাঙানি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য আগেই দু’দফায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ইরানের সঙ্গে ব্যবসাবাণিজ্য করা দেশগুলির উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণাও করেছে তারা। এমন পরিস্থিতিে মেপে মেপে পা ফেলছে ভারত।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget