এক্সপ্লোর

Uttarakhand Rains : কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ ১৭, উত্তরাখণ্ডে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

হরশিল-ছিটকুল সংযোগকারী দুর্গম লামখাগা পাসে পৌঁছনোর পর থেকেই ট্রেকারদের সন্ধান মিলছে না।

নয়াদিল্লি : হিমাচলের কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ ১৭ জন। ১৪ অক্টোবর, উত্তরাখণ্ডের উত্তরকাশী সংলগ্ন হরশিল থেকে হিমাচলের কিন্নর জেলার ছিটকুলের দিকে রওনা দেয় দলটি। হরশিল-ছিটকুল সংযোগকারী দুর্গম লামখাগা পাসে পৌঁছনোর পর থেকেই ট্রেকারদের সন্ধান মিলছে না। খোঁজ চালাচ্ছে পুলিশ, বন দফতর ও ক্যুইক রেসপন্স টিম। আইটিবিপি-কেও বিষয়টি জানানো হয়েছে। 

রাজ্য সরকারের প্রকাশিত সংশোধিত পরিসংখ্যানে দেখা গেছে, বুধবার উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। অন্তত পাঁচজন নিখোঁজ

 মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি  সকালে রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুমায়ুন পরিদর্শন করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি জানান, রাজ্য জুড়ে “ব্যাপক ক্ষতি” হয়েছে ।  স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। ত্রাণের কাজের জন্য জেলাশাসকদের প্রত্যেককে ১০ কোটি টাকা দেওয়া হবে।বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের দেওয়া হবে ৪ লাখ টাকা করে। 


১৯১৪ সালের পর, গত ১০৭ বছরে এত বৃষ্টি কখনও হয়নি নৈনিতালে। যার ফলে বেনজিরভাবে নৈনিদেবীর মন্দিরে ঢোকে জল। সাত পাহাড়ে ঘেরা নৈনি হ্রদ, ভাসিয়ে দেয় ম্যাল রোডকে। নবরাত্রি, দুর্গাপুজো সঙ্গে দশেরার ছুটি। গত কয়েকদিনে ভিড় উপচে পড়ে এই শৈলশহরে।  মেঘভাঙা বৃষ্টি, তার সঙ্গে চর্তুদিকে ধস নামায়, চূড়ান্ত অনিশ্চয়তার মুখোমুখি নৈনিতালে বেড়াতে আসা কয়েকশো পর্যটক। টানা কয়েক দিন ধরে বৃষ্টি দেখেছে নৈনিতাল। কিন্তু, প্রকৃতির এমন রূপ অচেনা ঠেকেছে শৈলশহরের বাসিন্দাদের কাছে।

দেরাদুনের আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়ের পূর্ব ও পশ্চিম দিক থেকে আসা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য নৈনিতালে মেঘভাঙা বৃষ্টি। আর এই দুর্যোগের ধাক্কায় , এপর্যন্ত উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা ৫০ ছুইছুঁই।মৃতদের মধ্যে ২৮ জনই নৈনিতালের বাসিন্দা।

উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে বিপাকে শিবপুরের বাসিন্দা চিকিত্সকের পরিবার। দশমীর দিন স্ত্রী, পুত্রকে নিয়ে কৌশানি যান চিকিত্সক অনিন্দ্য দাস। আপাতত নৈনিতালে আটকে রয়েছেন তিনি। ৭২ ঘণ্টা লাগাতার বৃষ্টিতে জলের তলায় নৈনিতাল শহর, কাঠগোদাম স্টেশন। লেকের জল বইছে পাহাড়ি রাস্তার ওপর দিয়ে। চিকিত্সকের দাবি, বিদ্যুত্হীন নৈনিতাল শহর, ইন্টারনেট পরিষেবা স্তব্ধ। দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। চিকিত্সকের অভিযোগ, জেলাশাসকের দফতরে ফোন করে সাড়া মেলেনি, পুলিশও সহযোগিতা করছে না। নৈনিতাল থেকে কীভাবে ফিরবেন ভেবেই পাচ্ছেন না শিবপুরের বাসিন্দা ওই চিকিৎসক।  

 

 

সেরা শিরোনাম

I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget