এক্সপ্লোর

Delta Covid 19: টিকা নেওয়া ব্যক্তিরাও ডেল্টা প্লাস প্রজাতি ছড়াতে পারেন, প্রকাশিত রিপোর্ট

দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও মারা গিয়েছেন, এ তথ্য প্রকাশ্যে এসেছে। ফলে ভ্যাকসিন ডেল্টা প্লাস ভাইরাসকে কতটা আটকাতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

নয়া দিল্লি : সম্প্রতি মুম্বইয়ে একজন ৬৩ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে। যিনি দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও মারা গিয়েছেন, এ তথ্য প্রকাশ্যে এসেছে। ফলে ভ্যাকসিন ডেল্টা প্লাস ভাইরাসকে কতটা আটকাতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে ডেল্টা প্রজাতি, যা ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গ ছড়িয়ে পড়ার নেপথ্যে দায়ী ছিলেন, সেগুলি অন্যান্য রূপের তুলনায় টিকা দেওয়া লোকদের মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের রিপোর্টগুলি ইঙ্গিত দিয়েছে যে SARS CoV-2 এর এই ভাইরাস সংক্রামিত মানুষগুলি অসংক্রামিত মানুষের মতো ভাইরাল লোড বহন করতে পারে।

গবেষকরা পিসিআর পরীক্ষাগুলি বিশ্লেষণ করেছেন, যে ডেল্টা বৈচিত্রের কারণে নতুন করে ডেল্টা প্লাসে বাড়ছে আক্রান্ত। ডিএনএ, এবং থ্রেশহোল্ড ডেটা বাড়িয়ে ভাইরাসের জেনেটিক উপাদান সনাক্ত করা হয়েছে। MedRxiv-এ প্রকাশিত একটি গবেষণায়বলা হয়েছে যে "ডেল্টা ভেরিয়েন্টের উচ্চ এবং ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের সময় ভ্যাকসিনের অবস্থা নির্বিশেষে ব্যক্তিদের অনুনাসিক নমুনায় একই রকম ভাইরাল লোড ছিল"।

মুম্বাইসহ মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ছড়ানোয় বিপদ দেখছেন প্রশাসনের কর্তা ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আতঙ্কও ছড়াচ্ছে। মুম্বাইয়ে সাতজন এবং মহারাষ্ট্রের অন্যত্র ছয়জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই ১৩ জনসহ সারা দেশে মোট ৮৫ জন ডেল্টা প্লাসে আক্রান্ত। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখন পর্যন্ত ডেল্টা প্লাস দ্রুত ছড়াচ্ছে এমন নয়।

জানা গিয়েছে মৃত মহিলার ঘনিষ্ট সংস্পর্শে থাকা দুজনেরও করোনা হয়েছে। তবে তিনি বাইরে কোথাও যাননি। তাকে রেমডিসিভির ছাড়াও স্টেরয়েড দেয়া হয়েছিল। অক্সিজেনও দেয়া হচ্ছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি। 

শনিবার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকলেও স্বাধীনতা দিবসে কিছুটা স্বস্তি দেশে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জনের। বাড়ল সুস্থতার সংখ্যা। বেশ কিছুটা কমল মৃত্যুও.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget