এক্সপ্লোর

Covid Situation in India: করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ শিখর ছুঁয়েছে দেশে? এবার কমবে আক্রান্তর সংখ্যা? কী বলছেন বিশেষজ্ঞরা

Covid Situation Third Wave: ১৫ জানুয়ারি দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২,৬৮,৮৩৩ এবং পজিটিভিটি রেট ১৬.৬৬ শতাংশ। ১৬ জানুয়ারি দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ২,৭১,২০২ এবং পজিটিভিটি রেট ছিল ১৬.২৮ শতাংশ।

Covid Cases in India: ভারতে গত ডিসেম্বরের পর থেকে টানা করোনা আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। প্রত্যেক দিনই বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। বিগত চারদিন ধরে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা থেকেছে প্রায় আড়াই লক্ষের বেশি। এর থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃতীয় ঢেউ করোনা আক্রান্তর সংখ্যা শিখরে পৌঁছেছে?এবার কি আক্রান্তের সংখ্যা রেখচিত্র নিম্নমুখী হবে? গত ১৪ জানুয়ারি দেশে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ২,৬৪,২০২। পজিটিভিটি রেট ১৪.৭৮ শতাংশ। ১৫ জানুয়ারি দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২,৬৮,৮৩৩ এবং পজিটিভিটি রেট ১৬.৬৬ শতাংশ। ১৬ জানুয়ারি দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ২,৭১,২০২ এবং পজিটিভিটি রেট ছিল ১৬.২৮ শতাংশ। ১৭ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৮,০৮৯ এবং পজিটিভিটি রেট ১৯.৬৫ শতাংশ। 

গত চারদিন গড়ে প্রতিদিন আড়াই লক্ষের বেশি ছিল করোনা আক্রান্তর সংখ্যা। যদিও পজিটিভিটি রেট বেড়েছে। কিন্তু আক্রান্তের সংখ্যা সেই অনুসারে বাড়েনি। এরপরই প্রশ্ন উঠেছে, ভারতে চলতি ঢেউয়ে আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছে গিয়েছে? এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, দেশে তৃতীয় ঢেউয়ে সংক্রমণ এখনও শিখরে পৌঁছয়নি।  চলতি ঢেউয়ে সংক্রমণ বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে শিখরে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। যেমনটা এর আগের দুটি ঢেউয়ে হয়েছিল।

এইমসের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক পুনীত মিশ্র বলেছেন, কয়েকটি রাজ্যে আক্রান্তর সংখ্যা কমেছে। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু এর মানে এই নয় যে, করোনার ঢেউ এল, আর শেষ হওয়া শুরু হয়ে গেল। ভারতে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ পিক অর্থাৎ শিখর বা সর্বোচ্চ পর্যায় বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে দেখা যেতে পারে। এমনই মত প্রকাশ করেছেন এমসের কমিউনিটি মেডিসিনের অতিরিক্ত অধ্যাপত চিকিৎসক হর্ষল সালভে। তিনি বলেছেন, মেট্রো শহরগুলির কথা বললে, দিল্লি-মুম্বই এখন সংক্রমণের শিখরে রয়েছে। আগামী দু-এক সপ্তাহে এই শহরগুলি আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে। বাকি রাজ্যগুলি বা উত্তর-পূর্ব বা গ্রামীন এলাকায় কিছুটা সময় পর সংক্রমণ শিখর ছুঁতে পারে। 
ইন্ডিয়ান পাবলিক হেল্থ অ্যাসোসিয়েশনের সভাপতি তথা এইমসের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক সঞ্জয় রায়ের বক্তব্য অনুসারে, যা কিছুই করা হোক না কেন, সংক্রমণ রোখার কাজ খুবই কঠিন। বিশ্বের অনেক দেশই সংক্রমণ রুখতে পারেনি। লকডাউনই হোক বা নৈশ কার্ফু-কোনও পদক্ষেপেই সংক্রমণের গতি ধীর হতে পারে, কিন্তু রোখা সম্ভব নয়। তিনি আরও বলেছেন, সংক্রমণের পিক পুরো দেশে একসঙ্গে পৌঁছে যেতে পারে না। প্রত্যেক দেশেই ইনফেকশন রেট ভিন্ন ভিন্ন। কারণ, পুরানো ইমিউনিটির ওপর তা নির্ভর করে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget