এক্সপ্লোর

India-Pakistan Tension: গভীর রাতে ভারতে হামলার চেষ্টা, পাল্টা পাকিস্তানের রেডার ধ্বংস করল ভারত

India-Pakistan Conflict: মঙ্গল-বুধের রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত।

নয়াদিল্লি: গভীর রাতে স্ট্রাইকের পর ফের পাকিস্তানে হানা ভারতের। পাকিস্তানের Air Defence Radars-কে নিশানা করল ভারতীয় সশস্ত্র বাহিনী। কেন্দ্র জানাল, ভারতের ১৫টি শহরকে নিশানা করছিল পাকিস্তান। বুধবার রাতে তাদের সেই হামলার চেষ্টা ব্য়র্থ হয়। এর পরই পাকিস্তানের রেডার ধ্বংস করতে তৎপর হয় ভারত। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত। (India-Pakistan Tension)

মঙ্গল-বুধের রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত। Operation Sindoor-এর আওতায় সেখানকার জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী। এর পর, বুধ-বৃহস্পতির রাতেই ভারতের উপর হামলার চেষ্টা চালায় পাকিস্তান। উত্তর এবং পশ্চিম ভারতকে নিশানা করে পাকিস্তান। (India-Pakistan Conflict)

কেন্দ্র জানিয়েছে, অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপূরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোরি, উত্তরলই, ভুজে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। কিন্তু Integrated Cpunter UASS Grid এবং Air Defence Sysytem-এর সাহায্যে তাদের হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।

এর পরই বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানের একাধিক জায়গায় তাদের রেডার সিস্টেমকে নিশানা করে। পাকিস্তান যতটা তীব্রতা নিয়ে এগিয়েছিল, একই তীব্রতায় পাকিস্তানে আঘাত হানে ভারত। আর তাতে লাহৌরের Air Defence System পুরোপুরি ধ্বংস করে দেওয়া গিয়েছে। 

কেন্দ্র জানিয়েছে, বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখায় মুহুর্মুহু গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। কুপওয়ারা, বরামুল্লা, উরি, পুঞ্জ, মেন্ধ, রাজৌরি সেক্টরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে তাতে। প্রাণ হারিয়েছেন ১৬ জন নিরীহ ভারতীয়। প্রাণ হারিয়েছেন তিন মহিলা, পাঁচ শিশু।  পাকিস্তানকে ঠেকাতে সেখানেও পাল্টা জবাব দিয়েছে ভারত। কেন্দ্র জানিয়েছে, ভারত উত্তেজনা বাড়াতে চায় না। পাকিস্তান সেনা সেই নীতিকে সম্মান জানাবে বলেই আশা করছে ভারত।

এদিন সকাল থেকেই পাকিস্তানের একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। লাহৌর, ইসলামাবাদ-সহ একাধিক জায়গা থেকে এমন ঘটনা সামনে আসে। আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এর পর পাকিস্তান সেনা জানায়, ভারতের ১২টি ড্রোন গুলি করে নামিয়েছে তারা। অন্য দিকে, ভারতের ঞ্জাবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়া নিয়েও উত্তেজনা তৈরি হয়। পাশাপাশি পুঞ্চে পাকিস্তানের তরফে লাগাতার গোলাগুলি ছোড়ার অভিযোগ সামনে আসে। সেই সময় ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এদিন দুুপুরে বিবৃতি দিয়ে গোটা ঘটনা জানানো হল।

Input By : https://bengali.abplive.com/news/operation-sindoor-rajnath-singh-allegedly-said-in-all-party-meeting-while-discussing-strike-in-pakistan-1134344

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget