এক্সপ্লোর

India-Myanmar Border: মায়ানমারে স্ট্রাইক ভারতের? ULFA-I শিবিরে ড্রোন হামলা? অনেকে নিহত বলে দাবি, ভারতীয় সেনা বলল…

Indian Army Strike: মায়ানমারের পূর্বে তাদের সদর দফতরে হামলা হয়েছে বলে রবিবার দাবি করেছে ULFA-I.

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সংঘাতে ইতি পড়েছে। তবে টানাপোড়েন এখনও অব্যাহত। সেই আবহেই মায়ানমার সীমান্তে অশান্তির আশঙ্কা। কারণ ভারতীয় সেনার বিরুদ্ধে মায়ানমারে স্ট্রাইক চালানোর অভিযোগ তুলল নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন United LiberationFront of Asom-Independent (ULFA-I). ভারতীয় সেনা তাদের সদর দফতরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ULFA-I. যদিও অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনা। (India-Myanmar Border)

মায়ানমারের পূর্বে তাদের সদর দফতরে হামলা হয়েছে বলে রবিবার দাবি করেছে ULFA-I. বলা হয়েছে, রবিবার ভোরে তাদের সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনা। বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, ভারতের হামলায় সংগঠনের ১৯ জন ক্যাডার মারা গিয়েছে। আহত হয়েছে আরও ১৯ জন। (Indian Army Strike)

ULFA-I যে দাবি করেছে, তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। সংগঠনের কমান্ডার নয়ন মেধিও হামলায় মারা গিয়েছে বলে খবর সামনে আসছে।  মণিপুরের বেশ কিছু উগ্রপন্থী সংগঠনের বেশ কিছু সদস্য মারা গিয়েছেন, যার মধ্যে Revolutionary People’s Front-র কয়েকজন রয়েছে বলেও খবর। Revolutionary People’s Front আসলে মণিপুরের People’s Liberation Army-র শাখা সংগঠন।

ভারতীয় সেনা যদিও মায়ানমারে স্ট্রাইক চালানোর অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ সংস্থা IANS-কে এ নিয়ে বিবৃতি দেন লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত। তিনি বলেন, “এমন অভিযান চালানো হয়েছে বেল সেনার তরফে কোনও ইনপুট নেই।”

ULFA-I সংগঠনের নেতৃত্বে রয়েছেন পরেশ বড়ুয়া। সংগঠনে এখন আর একজনই কার্যনির্বাহী নেতা রয়ে গিয়েছেন, অরুণোদয় দোহোতিয়া। অরুণোদয় মায়ানমারেই রয়েছেন। ULFA-I  সংগঠনের আর এক সিনিয়র কমান্ডার রুপম অসম মায়ানমারের বাইরে থেকেই কাজ চালাতেন। মে মাসে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ।

পরেশের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর যোগসূত্র রয়েছে। অরুণাচলপ্রদেশে চিন-মায়ানমার-ভারতের ত্রিদেশীয় সীমান্তে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন কিছুদিন আগে পর্যন্তও। তবে ভারতীয় সেনা নয়, তাদের শিবিরে হামলার নেপথ্যে অন্তর্দ্বন্দ্বও থাকতে পারে।

মায়ানমারে এই মুহূর্তে সেনাশাসন কায়েম রয়েছে। নিষিদ্ধ সংগঠনগুলি সেখানে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। ভারতের সীমান্তবর্তী এলাকাতেই শিবির গড়ে থাকে তারা। সেই নিয়ে দিল্লির মাথাব্যথা কিছু কম বয়। গত মে মাসেই ভারত-মায়ানমার সীমান্তে, মণিপুরের চান্দেলে সেনার সঙ্গে সংঘর্ষে ১০ উগ্রপন্থীর মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়

ভিডিও

STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget