এক্সপ্লোর

Mid Day Meal: মিড ডে মিল নিয়ে রাজ্যকে চিঠি দিল ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট

Special Audit: রাজ্যকে চিঠি ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের। চিঠির ভিত্তিতে শুরু মিড ডে মিলের অডিট।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যের মিড ডে মিল (mid day meal) নিয়ে এবার বিশেষ অডিট (special audit)। রাজ্যকে চিঠি ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের (indian audit and accounts department)। চিঠির ভিত্তিতে শুরু মিড ডে মিলের অডিট। মিড ডে মিলের অডিটে ৬ সদস্যের টিম।

বিশদ যা জানা গেল...
সূত্রের খবর, অডিট এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিছু দিন আগেই রাজ্যের মিড ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল কেন্দ্রীয় দল। বিভিন্ন জেলার একাধিক স্কুল ঘুরে তাঁরা রিপোর্ট দিয়েছেন। সেই পরিদর্শনের পরই রিপোর্ট দিয়েছেন তাঁরা। তবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তরফে এর মধ্যেই স্কুলশিক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, স্পেশ্যাল অডিট করতে চান তাঁরা। এই অডিট টিম বিভিন্ন জেলায় ঘুরবে, বিভিন্ন ব্লকে ঘুরবে। অর্থাৎ মিড ডে মিলের টাকা কী ভাবে খরচ হচ্ছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। উত্তর ২৪ পরগনায় এর মধ্যেই অডিট শুরু হয়েছে বলে খবর। তা ছাড়াও আরও চারটি জেলাকে বেছে নেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলের তরফে, মিড ডে মিলে দুর্নীতির একাধিক অভিযোগ তোলা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কেন্দ্রের কাছে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এর মধ্যে পরিদর্শন হয়েছে। তার পরই বিশেষ অডিটের সিদ্ধান্ত। সরকারের তরফে অবশ্য দাবি, এটি প্রতি বছরের বিষয়। কোভিড-অতিমারীর কারণে গত বছর হয়নি। এবার হচ্ছে। যদিও বিরোধীদের দাবি, অভিযোগের জেরেই এই বিশেষ অডিটের সিদ্ধান্ত। 

মিড ডে মিলে অসুস্থতা...
গত ফেব্রুয়ারিতে স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কুলতলিতে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ে বহু ছাত্রছাত্রী, দাবি অভিভাবকদের। অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই প্রথমবার নয়। মিড ডে মিল নিয়ে একাধিকবার নানা বিতর্ক তৈরি হয়। সম্প্রতি যেমন মালদার লক্ষ্মীপুর কলোনিতে স্কুলে শিক্ষকদের পাতে পড়ে চিকেনের লেগপিস আর সরু চালের ভাত। পড়ুয়াদের জন্য ভাত হয় মোটা চালের আর তরকারি হয় ছাঁট মাংস দিয়ে, এমন অভিযোগ উঠেছিল। যা নিয়ে  বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের মধ্যেই তালা বন্ধ করে রাখা হয় শিক্ষকদের। এর আগে কখনও মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছে সাপ। কখনও আরশোলা। কখনও উঠেছে মজুত চালে মরা টিকটিকি ও ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও অভিযোগ উঠেছে, মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়ার!    

আরও পড়ুন:কোচবিহারে বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget