এক্সপ্লোর

Coochbehar: কোচবিহারে বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক' স্লোগান তৃণমূল কর্মীদের

Coochbehar News: আজ সকালে কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারিতে বুথ স্বশক্তিকরণ কর্মসূচিতে গিয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে ফের এক বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে, গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। আজ সকালে কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারিতে বুথ স্বশক্তিকরণ কর্মসূচিতে গিয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি বিধায়কের দাবি, পঞ্চায়েত ভোটের আগে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে তৃণমূল। কোচবিহার ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির পাল্টা দাবি, বিধায়ক এলাকায় যান না। ১০০ দিনের টাকা মেলেনি। তাই নিয়েই জনরোষের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক। 

সাগরদিঘিতে গো ব্যাক স্লোগান:
সাগরদিঘিতে ভোটপ্রচারের সময় কালো পতাকা দেখানো হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সাগরদিঘিতে ভোটপ্রচারে (Vote Campaign) গিয়ে তৃণমূলের বিক্ষোভের (TMC Agitation) মুখে পড়েন সুকান্ত (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা, 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan)। সাগরদিঘিতে এর আগে একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তার কনভয় যাওয়ার সময়ও তোলা হয়েছে গো ব্যাক স্লোগান। সাগরদিঘিতে ভোটপ্রচারে গিয়ে কংগ্রেস প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি থেকে অভিষেকের মন্তব্য করেছিলেন, ২০২১-এর ভোটের (Election) থেকে বেশি গুরুত্বপূর্ণ সাগরদিঘির উপনির্বাচন । সিপিএম -কংগ্রেস-বিজেপির অশুভ আঁতাঁতকে জবাব দেওয়ার সময় এসেছে । মীরজাফরদের হারাতে হবে । একটা বুথেও তৃণমূল হারলে, সেটা হবে মীরজাফরের বুথ । ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে মন্তব্যের পরই সাগরদিঘিতে প্রচারে গিয়ে ঘাসফুল শিবিরের কর্মীদের থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয় শুভেন্দুকে।

এর আগে স্লোগান দিলীপ ঘোষকেও:
কোচবিহারের তুফানগঞ্জে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো হয়। দলীয় সভায় যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন।পাশাপাশি সেখানে সভা থেকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করতে গিয়ে তৃণমূল নেতাদের বাড়ির দরজায় লাথি মারার, বাড়ি থেকে বেরোলে বেঁধে রাখার মতো বিতর্কিত দাওয়াইও গিয়েছিলেন তিনি। 

এর আগে পাহাড়ে:
এর আগে উত্তরবঙ্গে হামলা হয়েছিল দিলীপ ঘোষের উপরে। সেটা ২০১৭ সাল। সেই সময় রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে সভা করতে গিয়েছিলেন তিনি। সেখানে দিলীপ ঘোষ এবং তাঁর সঙ্গীদের উপর হামলা হয়। অভিযোগ উঠেছিল বিনয় তামাং অনুগামীদের দিকে। মারমুখী বিনয় তামাং অনুগামীদের থেকে কোনওক্রমে পালিয়ে বেঁচেছিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: বিধ্বংসী আগুনে সর্বস্বান্ত পরিযায়ী শ্রমিকের পরিবার, পুড়ে ছাই বাড়ি-আসবাব-টাকা

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget