এক্সপ্লোর

ব্রিটেনে প্রথম করোনা টিকা প্রাপকদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ৮৭ বছরের হরি শুক্ল

প্রথম করোনা টিকা প্রাপক হলেও তিনি একেবারেই ভীত নন। বরং সামনের দিকে তাকাতে তিনি পছন্দ করেন বলে জানিয়েছেন।

লন্ডন:  আজ থেকে ব্রিটেনে করোনা টিকাকরণ শুরু। টিকা প্রাপকদের তালিকায় প্রথমে যাঁরা রয়েছেন, তাঁদের অন্যতম  ভারতীয় বংশোদ্ভূত হরি শুক্ল। প্রথমে শোনা গিয়েছিল শুধু ব্রিটেনেই নয়, বিশ্বের টিকাপ্রাপকদের তালিকায় তিনি হতে পারেন ’ ফার্স্ট বয়‘। কিন্তু পরে জানা যায়, ৯০ বছর বয়সি এক বৃদ্ধাকে আজ সবার আগে টিকা দেওয়া হয়েছে ব্রিটেন। অর্থাত তিনি হলেন ফার্স্ট গার্ল। যদিও এই কর্মসূচির অংশীদার হতে পেরে, গর্বিত বলে জানিয়েছেন হরি শুক্ল। গত সপ্তাহেই ফাইজার-বায়োএনটেক জুটির টিকাকে ছাড়পত্র দিয়েছিল ব্রিটেনের বরিস জনসন সরকার। টিকা প্রাপকদের কীভাবে ভাগ করা হবে তার একটি তালিকাও তৈরি করেছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে টিকা পেতে চলেছেন স্বাস্থ্যকর্মী ও বৃদ্ধশ্রমের বাসিন্দারা। সে ক্ষেত্রে নাম উঠে এসেছে উত্তর পূর্ব ইংল্যান্ডের টাইন অ্যান্ড ওয়্যারের বাসিন্দা ৮৭ বছরের হরি শুক্লর। স্থানীয় সময় মঙ্গলবার নিউ কাসলের হাসপাতালে তাঁকে টিকা দেওয়া হবে। টিকাকরণের প্রথম পর্বে তাঁর নাম থাকায় রীতিমতো খুশি তিনি। শুক্ল জানিয়েছেন এক বছর ধরে অতিমারীর সঙ্গে লড়াই করছে বিশ্ব। টিকাকরণ শুরু হওয়ার মাধ্যমে সেই পর্বের অবসান হতে চলেছে ভেবে ভালো লাগছে। টেলিফোন পাওয়ার মধ্যে আমি রীতিমতো উত্তেজিত হয়ে পড়ি। প্রথম করোনা টিকা প্রাপক হলেও তিনি একেবারেই ভীত নন। বরং সামনের দিকে তাকাতে তিনি পছন্দ করেন বলে জানিয়েছেন। প্রথম সপ্তাহের মধ্যে আট লক্ষ ডোজ পাওয়া যাবে বলে আশা করছে ব্রিটেন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, আজকের দিনটি ব্রিটেনের কাছে করোনভাইরাস বিরুদ্ধে লড়াইয়ের এক বিশাল পদক্ষেপ। আমরা  দেশ জুড়ে প্রথম রোগীদের প্রতিষেধক সরবরাহ শুরু করি। ’’যে সব বিজ্ঞানীরা এই টিকা তৈরি করেছেন, যে সব সেচ্ছাসেবক পরীক্ষামূলক প্রয়োগ পর্বের অংশীদার হয়েছেন এবং নিরলসভাবে কাজ করে যারা এই তালিকা তৈরি করেছেন তাঁদের জন্য আমি গর্বিত।‘‘ তবে দেশে সকলের জন্য টিকার বন্দোবস্ত করতে যে আরও খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সামনেই শীতকাল। উৎসবের মরশুম। ফলে সে সব দিকে খেয়াল রেখে বরিস জনসনের বার্তা সকলে লকডাউনের নিয়ম বিধি মেনে চলুন ।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget