এক্সপ্লোর

Hydrogen Trains in India: ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে ছুটবে, মার্চেই আসছে হাইড্রোজেন ট্রেন, তাবড় দেশকে টেক্কা ভারতের

Indian Railways: ডিসেম্বরই হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষামূলক দৌড় সম্পন্ন হওয়ার কথা ছিল।

নয়াদিল্লি: স্টিম ইঞ্জিন থেকে ডিজেল, তার পর বিদ্যুৎ। সময়ের সঙ্গে বিবর্তন ঘটেছে রেলের। এই মুহূর্তে আরও এক সন্ধি ক্ষণে দাঁড়িয়ে ভারতীয় রেল। এবার হাইড্রোজেন চালিত ট্রেন ছুটবে ভারতে। চলতি বছরের মার্চ মাসের মধ্যেই হাইড্রোজেন ট্রেন  চলে আসবে। বছর শেষ হওয়ার আগে সবমিলিয়ে ৩৫টি হাইড্রোজেন চালিত ট্রেন ছোটানোর পরিকল্পনা রয়েছে রেলের। (Hydrogen Trains in India)

কবে থেকে ছুটবে হাইড্রোজেন ট্রেন?

ডিসেম্বরই হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষামূলক দৌড় সম্পন্ন হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকারের বাজেটের আগে এবার হাইড্রোজেন ট্রেন নিয়ে নয়া ঘোষণা হল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের কামরা প্রস্তুতকারক সংস্থা Integral Coach Factory-র জেনারেল ম্যানেজার ইউ সুব্বা রাও সুখবর দিয়েছেন। (Indian Railways)

সুব্বা রাওয়ের বক্তব্য, “হাইড্রোজেন জ্বালানি নির্ভর ট্রেন প্রকল্পের কাজ চলছে। Integral Coach Factory-তে কামরা উৎপাদন চলছে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে হাইড্রোজেন চালিত ট্রেন চলে আসবে।” ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমনমুক্ত হওয়ার লক্ষ্য়েই এই মুহূর্তে এগোচ্ছে ভারতীয় রেল। 

হাইড্রোজেন ট্রেনের গতি ও প্রযুক্তি

তামিলনাড়ুর Integral Coach Factory-তে হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি হচ্ছে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে ছোটানো হবে ওই ট্রেন।  এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে, একে জ্বালানির যে প্রকোষ্ঠ রয়েছে, তাতে হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে বিদ্যুৎ তৈরি করা হবে। তাতে নির্ভর করেই ছুটবে ট্রেন। এই ট্রেন থেকে শুধুই বাষ্পের নির্গমন ঘটবে। 

শক্তিতে এগিয়ে ভারত

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন-নির্ভর ট্রেন ইঞ্জিন তৈরি করছে ভারত। অন্য দেশগুলি যেখানে ৫০০ থেকে ৬০০ হর্সপাওয়ারের হাইড্রোজেন চালিত ইঞ্জিন তৈরি করেছে, ভারত ১২০০ হর্সপাওয়ারের হাইড্রোজেন ইঞ্জিন তৈরি করছে।  প্রথমে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত, ৮৯ কিলোমিটার সেকশনে ছুটবে ট্রেন। 

এক একটি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে ৮০ কোটি টাকা খরচ পড়বে। ওই ট্রেন চালাতে বিভিন্ন রুটে রেলের পরিকাঠামোয় যে পরিবর্তন ঘটাতে হবে, তার জন্য বাড়তি ৭০ কোটি লাগবে। নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে জার্মানির TUV-SUD-কে। জার্মানি, ফ্রান্স, সুইডেন, চিনের মতো দেশ ইতিমধ্যেই হাইড্রোজেন নির্ভর প্রযুক্তিতে ট্রেন চালিয়ে নজির গড়েছে। এবার সেই দলে শামিল হবে ভারত।

সবমিলিয়ে এই প্রকল্পের জন্য ২৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে ভারত সরকার, তাও ২০২৩-'২৪ অর্থবর্ষে। প্রথম ধাপে ৩৫টি হাইড্রোজেন ট্রেন আনা হবে, ধাপে ধাপে আরও। পরিবেশ বান্ধব এই ট্রেন ভারতীয় রেলের খোলনলচে বদলে দিতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget