এক্সপ্লোর

Optional Practical Training: আমেরিকায় ভবিষ্য়ৎ টালমাটাল ৩ লক্ষ ভারতীয় পড়ুয়ার, ‘বিপজ্জনক’ বিল আনল ট্রাম্প সরকার

Donald Trump: আমেরিকার কংগ্রেসে নয়া বিল জমা পড়েছে। Optional Practical Training (OPT) প্রকল্প বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে ওই বিলে।

নয়াদিল্লি: বৈধ কাগজপত্র না থাকায় পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হয়েছে ভারতীয়দের। আমেরিকায় এই মুহূর্তে ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎও টালমাটাল। কারণ ডোনাল্ড ট্রাম্পের সরকার নয়া আইন আনতে তৎপর হয়েছে, যার আওতায় সেখানে থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ আর মিলবে না। (Optional Practical Training)

আমেরিকার কংগ্রেসে নয়া বিল জমা পড়েছে। Optional Practical Training (OPT) প্রকল্প বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে ওই বিলে।  এতে সেখানে থাকা ৩ লক্ষের বেশি ভারতীয় পড়ুয়ার বিপদে পড়তে পারেন বলে  আশঙ্কা। কারণ OPT প্রকল্পের আওতায় বিদেশি পড়ুয়া, বিশেষ করে যাঁরা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিভাগে পাঠরত, তাঁদের কিছু বিশেষ সুযোগসুবিধা দেওয়া হয়। (Donald Trump)

OPT প্রকল্পের আওতায়, স্নাতক হওয়ার পর বিদেশি পড়ুয়ারা আমেরিকায় আরও তিন বছর থাকতে পারেন। ওই সময়ে কোনও সংস্থায় কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন তাঁরা।  ওই প্রকল্প বাতিলের অর্থ ৩ লক্ষের বেশি ভারতীয় পড়ুয়ার আমেরিকায় থাকার মেয়াদও শেষ হতে পারে। 

২০২৪ সালের Open Doors সমীক্ষা অনুযায়ী, ভারতীয় পড়ুয়ারাই আমেরিকার OPT প্রকল্পে সবচেয়ে বেশি লাভবান হন। ২০২৩-’২৪ সালে ওই প্রকল্পের আওতায় লাভবান হন ৯৭ হাজার ৫৫৬ ভারতীয় পড়ুয়া, যা তার আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। ওই বিল কার্যকর হলে স্নাতক হওয়ার পরই আমেরিকা ছাড়তে হবে ভারতীয় পড়ুয়াদের। অর্থনৈতিক ভাবেও ক্ষতিগ্রস্ত হবেন সকলে। কারণ শিক্ষা ঋণ মেটানোর ক্ষেত্রে তিন বছর আমেরিকায় কাজের সুযোগকে কাজে লাগাতেন তাঁরা। 

বিলটি কার্যকর হলে ভারতীয় পড়ুয়াদের কাজের সুযোগও কমবে।  আমেরিকার পরিবর্তে কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের দিকে ঝুঁকতে হবে তাঁদের। আমেরিকার চাকরির বাজারেও এর প্রভাব পড়বে। বিশেষ করে বিজ্ঞান এবং প্রুক্তির দুনিয়ায় আন্তর্জাতিক পড়ুয়াদের বিশেষ যোগদান থাকে। এমন পরিস্থিতিতে F1, M1 ভিসা রয়েছে যাঁদের, তাঁরা H-1B ভিসা পাওয়ার চেষ্টা করছেন। আমেরিকা এবং ভারতের তথ্য়প্রযুক্তি সংস্থাগুলি H-1B ভিসা স্পনসর করে মূলত। কিন্তু H-1B ভিসা পাওয়ার ঝক্কি অনেক। ফলে উদ্বেগ বাড়ছে। 

আমেরিকায় বসবাসকারী ভারতীয় পড়ুয়ারা ইতিমধ্যেই গ্রীষ্মকালীন ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা বাতিল করেছে। বাড়ি গেলে আর আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না বলে আশঙ্কা তাঁদের। কর্নেল, ইয়েল, কলম্বিয়ার মতো ইউনিভার্সিটি বিদেশি পড়ুয়াদের বাড়ি না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই বিল ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতির অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget