এক্সপ্লোর

Italy Gurudwara Shooting: গুরুদ্বারের বাইরে এলোপাথাড়ি গুলি, ইতালিতে নিহত দুই ভারতীয়,বৈশাখী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন

Indians Shot Dead in Italy: গুরুদ্বারের বাইরে এলোপাথাড়ি গুলি। ইতালিতে খুন হলেন দুই ভারতীয়। চাঞ্চল্য ছড়াল এলাকায়।

নয়াদিল্লি: ইতালিতে গুলি করে মারা হল দুই ভারতীয়কে। গুরুদ্বার থেকে বেরনোর সময় গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান ওই দুই ব্যক্তি। গুলি করার পরই গাড়িতে চেপে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রীতিমতো পরিকল্পনা মাফিকই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। (Indians Shot Dead in Italy)

গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হল দুই ভারতীয়কে

ইতালির কোভো থেকে এই ঘটনা সামনে এসেছে। শুক্রবার বৈশাখী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ওই দুই ব্যক্তি। La Sicilia সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, শিল্পাঞ্চলের বুকে একটি পুরনো গুদামঘর গুরুদ্বার হিসেবে ব্যবহৃত হয়। সেখানেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই দু’জন। আরও বহু মানুষ উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। (Italy Gurudwara Shooting)

বৈশাখী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন নিহতরা

নিহত দুই ভারতীয়কে রাজিন্দর সিংহ (৪৮) এবং গুরমীত সিংহ (৪৮) বলে শনাক্ত করা গিয়েছে। একজন কোভোরই বাসিন্দা, অন্য় জন আগনাদেলোর। জানা গিয়েছে, কথা বলতে চায় এমন ভাবে দুষ্কৃতীরা ওই দু’জনের দিকে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। রাজিন্দর এবং গুরমীত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা গাড়িতে চেপে চম্পট দেয়। 

পরিকল্পিত হামলার জেরেই এমন পরিস্থিতি?

ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। তাই হঠাৎ কোনও ঝগড়া ঝামেলা থেকে নয়, বরং পরিকল্পিত ভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে সন্দেহ। দুষ্কৃতীদের মধ্য়ে একজন ভারতীয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। সে-ও নিয়মিত গুরুদ্বারে আসাযাওয়া করত বলে অভিযোগ। তাদের ছোড়া গুলিতে তৃতীয় একজনও আহত হয়েছেন বলে খবর। বেছে বেছে উৎসবের সময় হামলা চালানোও দুষ্কৃতীদের পরিকল্পনার অংশ বলেও মনে করা হচ্ছে।

শান্তিপূর্ণ এলাকায় হঠৎ হামলা

কোভোর মেয়র অ্যাদ্রিয়া কাপেলেত্তিকে উদ্ধৃত করে La Sicilia জানিয়েছে, কোভোয় বহু দিন ধরেই বসবাস শিখ সম্প্রদায়ের মানুষজনের। বারবর শান্তিপূর্ণ সহাবস্থানই বজায় থেকেছে। গত ১৫ বছরে অন্তত একটি ঝামেলাও ঘটেনি। তাই এই হত্য়াকাণ্ড সাড়া ফেলে দিয়েছে। মৃত দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের। 

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঠিক কত জন মিলে হামলা চালানো হয়, এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে শান্তিপূর্ণ ওই এলাকায় এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget