এক্সপ্লোর

Rahul Gandhi On Indigo: দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাহত, দায়ী কে ? রাহুলের নিশানায় কেন্দ্র

Rahul Gandhi On Indigo Fiasco: ব্যাহত ইন্ডিগোর বিমান পরিষেবা। একের পর এক বিমান বাতিল। চরম ভোগান্তি বিমান যাত্রীদের। কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর , কী বললেন সোনিয়া পুত্র ?

নয়াদিল্লি: ব্যাহত ইন্ডিগোর বিমান পরিষেবা। একের পর এক বিমান বাতিল। এদিকে চড়া দামে টিকিট কিনতে গিয়ে নাভিশ্বাস বিমান যাত্রীদের। এহেন পরিস্থিতিতে কেন্দ্রকে একহাত নিলেন রাহুল গান্ধী। এক্সপোস্টে তিনি এই পরিষেবা বিপর্যয়ের জন্য , কেন্দ্রের একচেটিয়া মডেলকেই কাঠগড়ায় তুলেছেন। যার জেরেই এই 'মূল্যবৃদ্ধির প্রতিযোগীতা' শুরু হয়েছে বলে অভিযোগ সোনিয়া পুত্রের। কংগ্রেস নেতার কথা,' যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।'

আরও পড়ুন, তৃণমূল থেকে সাসপেন্ড, তাহলে কি বিধায়ক পদ ছাড়ছেন হুমায়ুন ? দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা

বুধ, বৃহস্পতি, শুক্র , ব্য়াহত ইন্ডিগোর বিমান পরিষেবা। একের পর এক বাতিল বিমান। ঘুরপথে বা দেরিতে চলছে অসংখ্য় ফ্লাইট । যার জেরে এদিনও দিনভর চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। দুর্ভোগে পড়া বিমানযাত্রী বলেন,এখান থেকে আমাদের প্রচুর হয়রান করা হল। ২ বার আমাদেরকে ভুয়ো বোর্ডিং পাস দেওয়া হল। এক্স পোস্টে রাহুল লেখেন, 'সরকারের (কেন্দ্রীয় সরকার) একচেটিয়ে ব্যবস্থার জন্যই, ইন্ডিগোর পরিষেবা সমস্যার সৃষ্টি করেছে। বিমান বাতিল, উড়ান দেরিতে ছাড়ার জন্য দেশের মানুষকে মূল্য দিতে হচ্ছে।'

দুর্ভোগে পড়া বিমানযাত্রী বলেন, এইভাবে মানুষকে কেন ঠকাচ্ছে ওরা? ওরা একটা ভুলভাল বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে। তারপর ৫ ঘণ্টা পরে বলছে বাতিল হয়ে গেছে! দুর্ভোগ-চাপে শেষমেশ নির্দেশিকা প্রত্যাহার করল DGCA.বুধবার থেকেই দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। শুক্রবার যা চরমে ওঠে। বিমানবন্দরে বাড়তে থাকে যাত্রীদের ভিড়।জমতে থাকে লাগেজের পাহাড়! শীতের মধ্যে বিমানবন্দরের বাইরে রাস্তায় রাত কাটাতে বাধ্য হন অসুস্থ, অসহায় যাত্রীরা। 

এই উড়ান সংস্থা সূত্রে খবর, এই বিভ্রাটের জন্য অনেকাংশে দায়ী নতুন Flight Duty Time Limitations. এই অনুযায়ী, একজন বিমানকর্মীর দিনে ৮ ঘণ্টা, সপ্তাহে ৩৫ ঘণ্টা, মাসে ১২৫ ঘণ্টা এবং বছরে সর্বোচ্চ ১ হাজার ঘণ্টা কাজ করার কথা। বিমানে দায়িত্ব পালনের পর কর্মীদের বিশ্রামের জন্য বাধ্যতামূলক সময়ও নির্ধারণ করা হয়েছে। ইন্ডিগো সূত্রে খবর, এই নিয়ম চালু হওয়ার পর থেকেই সংস্থার কর্মীসংখ্যায় টান পড়ছে। সে কারণেই, পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে। ইন্ডিগোর তরফে যে নতুন Flight Duty Time Limitations-এর কথা বলা হচ্ছে, তা চালু হওয়ার কথা ছিল ২০২৪-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় এবছর পয়লা নভেম্বর থেকে।কিন্তু, তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নানা প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget