এক্সপ্লোর

Indore Temple Tragedy: ৩৫ জনের মৃত্যু, জখম ১৪! এখনও চলছে উদ্ধারকাজ

Madhya Pradesh:মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান


ইনদওর: রামনবমীর দিন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের ইনদওরে। ছাদ ভেঙে কুয়োয় পড়ে গিয়েছিলেন বহু দর্শনার্থী। সেই ঘটনায় লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন ৩৫ জন। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এএনআই সূত্রে খবর, ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২ জনকে উদ্ধার করে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজনের খোঁজ এখনও মেলেনি। 

চলছে উদ্ধারকাজ:
বেলেশ্বর মহাদেব মন্দিরে প্রতিবছরই রামনবমীর দিন ভিড় হয়। বৃহস্পতিবার রামনবমীর দিনে ওই মন্দিরে উপচে পড়েছিল ভক্তদের ঢল। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটেছিল। এখনও সেই তল্লাশি চলছে বলে সূত্রের খবর। ইনদওরের অন্যতম পুরনো বাসস্থান স্নেহ নগর। সেখানেই অবস্থিত এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্ট দেখভাল করে। রামনবমীর দিন একটি যজ্ঞ করা হচ্ছিল ওই মন্দিরে। মন্দিরটির মেঝের যেখানে ওই যজ্ঞ হচ্ছিল, তারই নীচে ছিল একটি কুয়ো। রামনবমীর দিন বিপুল ভিড়ের চাপ সামলাতে পারেনি ওই মেঝে। ভেঙে দর্শনার্থীদের নিয়ে কুয়োয় পড়ে যায় মেঝেটি। প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায় সকলে। ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামে এনডিআরএফ, এসডিআরএফ।

ওই দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, জখমদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির বিষয়ে খোঁজ নিতে শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রত্যক্ষদর্শীদের মতে, যজ্ঞ চলাকালীন এই ঘটনা ঘটে। ২৫ জনেরও বেশি লোক কুয়োর বারান্দায় বসে ছিল। এরপর অতিরিক্ত ওজনের কারণে এর ছাদ ভেঙে লোকজন নীচে পড়ে যায়। কালেক্টর, পুলিশ কমিশনার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের কালেক্টর এবং কমিশনারের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তিনি উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দেন।     

আরও পড়ুন: নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী! কথা বললেন নির্মাণকর্মীদের সঙ্গে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget