এক্সপ্লোর

Recession Risks Rise: ভারতে আর্থিক বৃদ্ধির হার আরও কমবে, আশঙ্কার কথা শোনাল বিশ্বব্যাঙ্ক

World Bank: এর আগে জুনে বিশ্ব ব্যাঙ্ক আর্থিক বৃদ্ধির হার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিল, তার থেকে ১ শতাংশ কম হতে পারে আর্থিক বৃদ্ধির হার।

নয়া দিল্লি: ভারতে আর্থিক বৃদ্ধির হার আশানরূপ হবে না। বরং তা কিছুটা কমবে। এই আশঙ্কার কথাই শুনিয়েছে বিশ্বব্যাঙ্ক (World Bank)। তারা দেখিয়েছে, ২০২২-২৩ সালে ভারতে (India) আর্থিক বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। 

এর আগে জুনে বিশ্ব ব্যাঙ্ক আর্থিক বৃদ্ধির হার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিল, তার থেকে ১ শতাংশ কম হতে পারে আর্থিক বৃদ্ধির হার। তবে বিশ্ব ব্যাঙ্ক বলেছে, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য বেশ কিছু দেশের তুলনায় করোনা পর্বে ভারতের আর্থিক বৃদ্ধির হার বেশ ভাল।                                 

বিশ্বে আর্থিক বৃদ্ধি নিয়ে অশনি সঙ্কেত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (International Monetary Fund)-এর সমীক্ষায়। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী বছর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি ধাক্কা খেতে পারে। শুধু তাই নয়, ঘুরে দাঁড়ানোর আগে আরও কিছুটা কমতে পারে আর্থিক বৃদ্ধির হার, আশঙ্কা IMF-এর। এর জন্য রাশিয়ার ইউক্রেনে সেনা অভিযানকে মূলত দায়ী করা হয়েছে। পাশাপাশি, করোনা পর্ব, মুদ্রাস্ফীতি ও পরিবেশ দূষণের প্রভাবকেও  দায়ী করা হয়েছে।                         

আরও পড়ুন, ভারতে তৈরি কাশির সিরাপে রয়েছে এই ক্ষতিকর রাসায়ানিক উপাদান? সতর্ক করল হু

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে শুরু করে ভারত, ঋণে সুদের হার বাড়াছে প্রায় প্রতিটি দেশ। এর পিছনে লক্ষ্য হল, বাজারে সস্তায় অর্থের সরবরাহ রোধ করা। এটি মুদ্রাস্ফীতি কমাতে সহায়তা করে। কিন্তু এই ধরনের আর্থিক নিয়ন্ত্রণ করারও ঝুঁকি রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এই প্রবণতা চলতে থাকলে তাতে দীর্ঘস্থায়ী পরিণতি হতে পারে। এর ফলে বাণিজ্যক্ষেত্র ও উন্নয়নশীল অর্থনীতিতে সাংঘাতিক প্রভাব পড়তে পারে।

এদিকে, গত অগস্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তৃতীয়বারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এক ধাক্কায় তা ৫০ বেসিস পয়েন্ট বেড়েছে (৫.৯০%)। আরবিআই ২০২২-২৩-এ মূল্যস্ফীতির অনুমান ৬.৭% বলে জানিয়েছে। অন্যদিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২% বলে ঘোষণা করেছে। রতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বাড়ানোর পর অনেক ব্যাঙ্কই তাদের ঋণে সুদের হার বাড়িয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তার ঋণ এখন আরও ব্যয়বহুল করেছে। স্টেট ব্যাঙ্কের পথে হেঁটেছে দেশের আরও কিছু ব্যাঙ্ক।                                   

 

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget