এক্সপ্লোর

Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপে রয়েছে এই ক্ষতিকর রাসায়ানিক উপাদান? সতর্ক করল হু

India Made Cough Syrup: বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে এই সিরাপগুলিতে অনেকটা বেশি পরিমাণে ডাইইথিলিন গ্লাইসল (Diethylene Glycol) এবং ইথিলিন গ্লাইসল (Ethylene Glycol) রয়েছে।

নয়াদিল্লি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) নজরে এবার ভারতীয় (India) সংস্থার তৈরি কাশির সিরাপ (Cough Syrup)। সম্প্রতি আফ্রিকার (Africa) গ্যাম্বিয়ায় ৬৬ জন শিশু মারা গিয়েছে। এর পরেই ভারতে তৈরি চারটি কাশির সিরাপ সম্পর্কে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।                                                                     

কোন কোন কাশির সিরাপে জারি হয়েছে সতর্কতা

  • Promethazine Oral Solution
  • Kofexmalin Baby Cough Syrup
  • Makoff Baby Cough Syrup
  • Magrip N Cold Syrup

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে এই সিরাপগুলিতে অনেকটা বেশি পরিমাণে ডাইইথিলিন গ্লাইসল (Diethylene Glycol) এবং ইথিলিন গ্লাইসল (Ethylene Glycol) রয়েছে। যা আদতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রাসায়ানিক উপাদান। সতর্কবার্তায় হু জানিয়েছে, "আজ অবধি প্রস্তুতকারক সংস্থা এই উপাদানের সুরক্ষা এবং গুণমানের বিষয়ে WHO-কে কোনও গ্যারান্টি দেয়নি। এই চারটি উপাদান গাম্বিয়াকাণ্ডে পাওয়ায় গিয়েছে।" 

ডাইইথিলিন গ্লাইসল কী? কেন এটি বিপজ্জনক?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, ডাইইথিলিন গ্লাইসল কিংবা ইথিলিন গ্লাইসল খেলে শরীরে বিষক্রিয়ার মতো কাজ হতে পারে। কিডনি এবং স্নায়ুকোষে ক্ষতি করে এই উপাদানটি। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি গবেষণাপত্র অনুসারে, এই রাসায়ানিক উপাদানটি প্রসাধনে ব্যবহার করা হয়। এটি তাই শরীরে গেলে রেচনতন্ত্রের ওপর গুরুতর প্রভাব ফেলে। প্রভাব পড়ে স্নায়ুকোষ এবং নিউরোট্রান্সমিটারেও। যা পরবর্তীতে কোমা এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। 

এই উপাদান দুটি স্বাদে মিষ্টি এবং জলে অদ্রাব্য। এর বিষক্রিয়ার জেরে পেটের তলদেশে ব্যথা, বমি, ডায়েরিয়া, প্রস্রাবে সমস্যা, মাথাব্যথা এবং কিডনিতেও বড় রকমের ক্ষতও তৈরি হচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget