এক্সপ্লোর

স্প্যানিশ ফ্লু কিছু করতে পারেনি, করোনাকেও হারিয়ে দিলেন স্পেনের ১১৩-র বৃদ্ধা

১৯০৭ সালের ৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে জন্ম হয় মারিয়ার।

মাদ্রিদ: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করলেন স্পেনের ১১৩ বছর বয়সি এক মহিলা। তিনিই সম্ভবত স্পেনের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তিনি একটি বৃদ্ধাবাসে থাকেন। সেখানকার কয়েকজন বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেও, এই বৃদ্ধা সুস্থ হয়ে উঠেছেন। এই বৃদ্ধার নাম মারিয়া ব্রানিয়াস। স্পেনের পূর্বপ্রান্তের শহর অলোটে মারিয়া ডেল তুরা কেয়ার হোমে তিনি গত ২০ বছর ধরে থাকেন। গত মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের ঘরেই কয়েক সপ্তাহ ধরে আইসোলেশনে ছিলেন। ওই হোমের একজন কর্মী তাঁর দেখভাল করছিলেন। তাঁর সেবাতেই সুস্থ হয়ে উঠেছেন মারিয়া। ওই হোমের এক মুখপাত্র জানিয়েছেন, ‘মারিয়া সুস্থ হয়ে উঠেছেন। তাঁর শরীর এখন ভাল। গত সপ্তাহে তাঁর ফের করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তাঁর শ্বাসকষ্ট ছিল। এছাড়া করোনার উপসর্গ আর বিশেষ কিছু ছিল না।’ মারিয়ার মেয়ে রোজা মোরেত জানিয়েছেন, ‘আমার মা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি কথা বলতে চাইছেন, নিজের অসুখ সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে ফিরে পেয়েছেন। মা জানিয়েছেন, হোমের যে কর্মী তাঁর সেবা করছিলেন, তিনি অত্যন্ত উপকারী ব্যক্তি। তাঁর সেবাতেই মা জীবন ফিরে পেয়েছেন।’ ১৯০৭ সালের ৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে জন্ম হয় মারিয়ার। তাঁর বাবা স্পেনের নাগরিক হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় পরিবারের লোকজনের সঙ্গে নৌকায় চড়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্পেনে চলে আসেন মারিয়া। তিনি ১৯১৮-১৯ সালে স্প্যানিশ ফ্লু, ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলা স্পেনের গৃহযুদ্ধের সাক্ষী। এবার করোনাও তাঁর কিছু করতে পারল না। শতায়ু এই মহিলা এখন স্পেনে বিখ্যাত হয়ে উঠেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget